1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

বরিশালে ৫ মিনিটের ব্যবধানে করোনার উপসর্গ নিয়ে দুইজনের মৃত্যু

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ মে, ২০২০
  • ১১৪৫ জন সংবাদটি পড়েছেন।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পাঁচ মিনিটের ব্যবধানে তাঁরা মারা যান। তাঁদের একজন পুরুষ (৫৫), অন্যজন নারী (৫০)। প্রথমজনের বাড়ি বরিশালের বাকেরগঞ্জের কাফিলা গ্রামে। অপরজন পটুয়াখালীর কলাপাড়ার মাছুয়াকান্দি গ্রামের বাসিন্দা।

হাসপাতাল সূত্রে জানা যায়, মাছুয়াকান্দি গ্রামের ওই নারী আজ সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে এ হাসপাতালে ভর্তি হন। বেলা ২টা ৫০ মিনিটে তিনি মারা যান। কাফিলকান্দি গ্রামের ওই ব্যক্তি জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে আজ সকাল সাড়ে ১০টার দিকে এ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি হন। বেলা পৌনে তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য দুজনেরই নমুনা নেওয়া হয়েছে। এর আগে রোববার দুপুরে ও শুক্রবার গভীর রাতে করোনা ওয়ার্ডে আরও দুই রোগী উপসর্গ নিয়ে মারা যান। এ নিয়ে গত পাঁচ দিনে করোনা ওয়ার্ডে পাঁচ রোগীর মৃত্যু হলো। হাসপাতালটির পরিচালক মো. বাকির হোসেন এসব বিষয় নিশ্চিত করেছেন।

বিভাগীয় স্বাস্থ্য বিভাগ ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৮ মার্চ থেকে সোমবার পর্যন্ত করোনার উপসর্গ নিয়ে ৩৩ জন মারা গেছেন। এর মধ্যে ২৭ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এ বিভাগে করোনা শনাক্ত হওয়া রোগী মারা গেছেন আরও ৯ জন। তাঁদের মধ্যে তিনজন পটুয়াখালীর, দুজন করে বরগুনা ও ঝালকাঠির একজন করে বরিশাল ও পিরোজপুরের।

আজ মঙ্গলবার ও বিভাগে নতুন করে ১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে বরিশালের ১১ জন। এ ছাড়া পিরোজপুর ও ঝালকাঠিতে দুজন করে ও ভোলায় একজন শনাক্ত হয়েছেন। এ নিয়ে গত ৯ এপ্রিল থেকে এ বিভাগের ছয় জেলায় ৩৮৪ জনের করোনা শনাক্ত হলো। এর মধ্যে গত এক সপ্তাহেই শনাক্ত হয়েছে ১৩৭ জনের; যা মোট শনাক্তের ৩৫ দশমিক ৬৭ ভাগ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION