1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

শ্রীপুরে মিষ্টি কুমড়ার ভেতর ১৯ কেজি গাঁজাসহ আটক দুই

  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২০
  • ১৩০০ জন সংবাদটি পড়েছেন।

তাজুল ইসলাম, গাজীপুরঃ

মিষ্টি কুমড়ার ভেতর মিলল ১৯ কেজি গাঁজা গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বড় বাজার আড়ৎ এলাকায় অভিযান চালিয়ে ১৮টি মিষ্টি কুমড়ার ভেতর থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাব।
বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাঁজাগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে।

আটকরা হলেন- হবিগঞ্জের মাধবপুর থানার হরিসশামা গ্রামের একিন আলীর ছেলে তকদির মিয়া (২৬) ও একই থানার গোপালপুর গ্রামের জামান মিয়ার ছেলে জাহাঙ্গীর মিয়া (২৫)।

র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বড় বাজার আড়ৎ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে গাঁজা বিক্রির খবর পায় র‌্যাব। এ সময় ওই এলাকার কফিল উদ্দিন সুপার মার্কেটের মেসার্স সততা বাণিজ্যালয়ের সামনে মিষ্টি কুমড়াভর্তি দাঁড়িয়ে থাকা পিকআপে তল্লাশি চালান র‌্যাব সদস্যরা। ওই পিকআপে থাকা ১৮টি মিষ্টি কুমড়ার ভেতর পলিথিনে মোড়ানো ১৯ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী তকদির মিয়া ও পিকআপ চালক জাহাঙ্গীর মিয়াকে আটক করা হয়েছে। এছাড়াও দুটি মোবাইল ফোনসহ পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানিয়েছেন, তারা দীর্ঘদিন ধরে হবিগঞ্জ থেকে শ্রীপুরের বিভিন্ন এলাকায় চোরাই পথে গাঁজা এনে মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান লে. কমান্ডার আব্দুল্লাহ্ আল মামুন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION