1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভেঙে ফেলা হচ্ছে অভিসার সিনেমা হল

  • প্রকাশিত : সোমবার, ১ জুন, ২০২০
  • ১০২৫ জন সংবাদটি পড়েছেন।

 

চলচ্চিত্র শিল্পের মন্দাবস্থার মধ্যেই করোনাভাইরাসের ধাক্কায় লোকসানের মুখে ভেঙে ফেলা হচ্ছে রাজধানীর পুরানো সিনেমা হল অভিসার; স্থায়ীভাবে বন্ধ হচ্ছে একই মালিকের আরেক সিনেমা হল নেপচুন।

রাজধানীর টিকাটুলির মোড়ে ২৬ কাঠা জায়গা জুড়ে অবস্থিত ‘অভিসার’ ভেঙে কমিউনিটি সেন্টার নির্মাণ ও অস্তিত্ব টিকিয়ে রাখতেই ‘নামকাওয়াস্তে; নামে ছোট একটি সিনেমা হল রাখার পরিকল্পনার কথা জানালেন প্রেক্ষাগৃহের অন্যতম মালিক সফর আলী ভূঁইয়া।

প্রেক্ষাগৃহের অন্যতম মালিক সফর আলী ভূঁইয়া জানিয়েছেন, আর্থিক সংকটের মুখে বাধ্য হয়ে হলটি ভেঙে বাণিজ্যিক ভবন করা হচ্ছে। করোনাভাইরাস পরিস্থিতি স্বাভাবিক হলেই পাঁচ তলা ভবন নির্মাণের কাজ শুরু হবে। এ ভবনে একটি কমিউনিটি সেন্টার থাকবে। পাশাপাশি অন্যান্য তলায় ব্যাংক-বীমা ও সায়েন্টিফিক সরঞ্জাম বিক্রির দোকান ভাড়া দেয়া হবে।

তিনি আরও জানান, প্রায় ৫২ বছরের পুরোনো অভিসার ভেঙে ফেলা হলেও স্মৃতি হিসেবে নামটাকে টিকিয়ে রাখতে ভবনে ‘নামকাওয়াস্তে’ দেড়শ’ আসনের ছোট সিনেমা হল রাখার পরিকল্পনা করা হয়েছে। তবে নেপচুন নামে কোনো হল থাকছে না।

সফর আলী ভূঁইয়া বলেন, এক হাজার আসনের অভিসার সিনেমা হলে প্রায় ৪০ জন স্টাফ ও ৬ জন ম্যানেজার কর্মরত ছিলেন। সেখান থেকে ছোট হলের জন্য ১ জন ম্যানেজার ও ৬ জন স্টাফ রাখবো।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পের সঙ্কটের মধ্যে কয়েক বছর ধরেই একের পর এক সিনেমা হল বন্ধ হয়েছে। প্রেক্ষাগৃহ সমিতির তথ্য অনুযায়ী, ১ হাজার ৪৩৫টি প্রেক্ষাগৃহ থেকে বন্ধ হতে হতে বর্তমানে ১৭২টিতে নেমেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION