1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অসাধারণ সাহিত্যগুণের সূরা ফাতিহার সাতটি আয়াত

  • প্রকাশিত : শনিবার, ৬ জুন, ২০২০
  • ১৩২৫ জন সংবাদটি পড়েছেন।

সূরা ফাতিহায় রয়েছে সাতটি আয়াত ।

এই সাতটি আয়াতকে দুই ভাগ করি;
কিন্তু মাঝের আয়াতকে কোন ভাগেই রাখবো না কেমন।
একদম মাঝের আয়াতটিকে আলাদা রেখে দুই ভাগ করলে কীরকম দাড়ায় হিসাব করি।

১,২,৩
৫,৬,৭

মাঝে থাকবে আয়াত নাম্বার ৪, রাইট?

এবার প্রথম তিনটি আয়াতে কি বলা হচ্ছে দেখে নিই।

১ম আয়াতে বলা হচ্ছে, “যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি জগৎসমূহের অধিপতি “।

২য় আয়াতে বলা হচ্ছে,”তিনি পরম করুণাময়, অসীম দয়ালু”।

৩য় আয়াতে বলা হচ্ছে,” যিনি বিচার দিনের মালিক”।

৪র্থ আয়াতে বলা হচ্ছে, “আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি”। এটি কিন্তু মাঝের আয়াত।এটি কোন ভাগেই পড়বে না।

এটিকে কেন্দ্রবিন্দু বলা যেতে পারে। এই আয়াত দিয়েই আমরা প্রথম ভাগ আর পরের ভাগকে যাচাই করবো।

পরের ভাগের আয়াত গুলোতে কি বলা হচ্ছে দেখো।

৫ম আয়াতে বলা হচ্ছে,
” আমাদের সরলপথে পরিচালিত করুন”।

৬ষ্ঠ আয়াতে বলা হচ্ছে,
“ওই সব লোকদের পথে, যাদের আপনি নিয়ামত দান করেছেন”।

৭তম আয়াতে বলা হচ্ছে,
” তাদের পথে নয়,যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট “।

এবার আমরা সিকুয়েন্সটি মিলাতে পারি।
প্রথম ভাগের আয়াত গুলো এক জায়গায় নিয়ে আসা যাক।প্রথম অংশের আয়াতগুলো হলো-

“যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি জগৎসমূহের অধিপতি “। [১ম আয়াত]

“তিনি পরম করুণাময়, অসীম দয়ালু । [২য় আয়াত]

” যিনি বিচার দিনের মালিক”।।[৩য় আয়াত]

মাঝখানে আছে “আমরা তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি”। আর পরের অংশে আছেঃ

‘আমাদের সরল পথে পরিচালিত করুন’
[৫ম আয়াত]

‘ওইসব লোকদের পথে, যাদের আপনি নিয়ামত দান করেছেন’।
[৬ষ্ঠ আয়াত]

‘তাদের পথ নয়,যাদের ওপর আপনার অভিশাপ নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট ‘। [৭ম আয়াত]

মাঝখানের, অর্থাৎ চার নাম্বার আয়াতে দুটো অংশ আছে।

১. “আমরা তোমারই ইবাদত করি ” এতটুকু একটি অংশ,এবং

২. “তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ” এতটুকু একটি অংশ।

আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই আয়াতের প্রথম অংশ সূরার প্রথম তিন আয়াতের প্রতিনিধিত্ব করছে এবং পরের অংশ প্রতিনিধিত্ব করছে সূরার পরের তিন আয়াতের।

এই আয়াতের প্রথম অংশ দিয়ে ওপরের তিন আয়াতকে যাচাই করা যাকঃ

“আমরা তোমারই ইবাদত করি”

আমরা কার ইবাদত করি?
“সকল প্রশংসা যার এবং যিনি সৃষ্টি জগতের অধিপতি”।[সূরা ফাতিহার ১ম আয়াত]

আমরা কার ইবাদত করি?

যিনি পরম করুণাময়, অসীম দয়ালু”।[সূরা ফাতিহার ২য় আয়াত]

আমরা কার ইবাদত করি?

” যিনি বিচার দিনের মালিক” [সূরা ফাতিহার ৩য় আয়াত]

দারুণ না?

এবার আসা যাক ওই আয়াতের পরের অংশে। যেখানে বলা হচ্ছে –

“তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি ”

আমরা কিসের জন্য প্রার্থনা করি?
“যাতে আমরা সরল পথে চলতে পারি”। [সূরা ফাতিহার ৫ম আয়াত]

আমরা কিসের জন্য প্রার্থনা করি?
” যাতে আমরা নিয়ামত প্রাপ্তদের দলে ভিড়তে পারি”।
[৬ ষ্ঠ আয়াত]

আমরা কিসের জন্য প্রার্থনা করি?
“যাতে আমরা অভিশপ্ত এবং পথভ্রষ্টদের দলের অন্তর্ভুক্ত না হই”। [ ৭ম আয়াত]

চিন্তা করো আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলা এই ছোট্ট সূরাটার মধ্যেও কীরকম ভাষার মান, সাহিত্য মান দিয়ে দিয়েছেন।

প্রথমে কিছু কথা, মাঝখানে একটি বাক্য,শেষে আরো কিছু কথা, কিন্তু মাঝখানের সেই বাক্যটিকে এমন ভাবে সাজিয়েছেন এবং এমন ভাবে বলেছেন, যেটি প্রথম এবং শেষ -দুটো আংশের সাথে সামঞ্জস্যপূর্ণ!!!

পরম করুণাময় মহান আল্লাহ তায়ালা আমাদেরকে কোরআন সঠিকভাবে ও সহজভাবে বুঝবার এবং সেই অনুযায়ী আমল করবার তৌফিক দান করুন । আমিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION