1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হাজার ছাড়াল

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ১০৯৯ জন সংবাদটি পড়েছেন।

 

বরিশালে করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাব প্রকট হয়ে উঠেছে। বিশেষ করে গ্রামের থেকে নগরীতে সেই প্রকট অনেকটা ভয়াবহ। ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা, মৃত্যু এমনকি সুস্থ হয়েছেন সেই তালিকায় বিভাগের শীর্ষে বরিশাল নগরী। পরিসংখ্যান বলছে, বিভাগের ছয় জেলায় যারা আক্রান্ত হয়েছেন, তাদের অর্ধেক বরিশাল নগরীর বাসিন্দা। মৃতের সংখ্যার বিবেচনায় এক তৃতীংশ এই নগরীর বাসিন্দা। আবার যারা করোনার যুদ্ধে জয়ী হয়েছেন, তাদের তালিকাটাও এই শহরের। সবকিছু বিবেচনায় রেড জোনে রয়েছে বিভাগীয় শহর বরিশাল।

স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বরিশাল বিভাগের ছয় জেলায় মঙ্গলবার (০৯ জুন) পর্যন্ত করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১ হাজার ১১৭ জনের। এ পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২১ জনের আর সুস্থ হয়েছেন ৩২১ জন।

এ পর্যন্ত করোনা আক্রান্ত মৃত্যু ২৩ জনের মধ্যে বরিশাল নগরসহ জেলায় রয়েছেন আট জন, পটুয়াখালীতে ছয় জন, পিরোজপুরে তিন জন, ভোলায় দুই জন, বরগুনায় দুই জন ও ঝালকাঠিতে দুই জন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের ছয় জেলায় ৫৩ জনের করোনা শনাক্ত হয়েছে। গত ১০ মার্চ থেকে এ পর্যন্ত বরিশাল সিটি করপোরেশনসহ বিভাগের ছয় জেলায় মোট ১৬ হাজার ৪০৮ জনকে কোয়ারেন্টিনে পাঠানো হয়। এর মধ্যে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে ১৫ হাজার ১৬৬ জনকে আর ১২ হাজার ৬৯০ জনকে হোম কোয়ারেন্টিন থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া বর্তমানে বিভাগের ছয় জেলার বিভিন্ন হাসপাতালে (প্রতিষ্ঠানিক) কোয়ারেন্টিনে রয়েছেন ১ হাজার ২৪২ জন।

এদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানিয়েছেন, বিভাগের মধ্যে এ পর্যন্ত বরিশাল জেলায় ৭০১ জন, পটুয়াখালীতে ৮৩, ভোলায় ৭৪ পিরোজপুরে ৯৪, বরগুনায় ৯৫ ও ঝালকাঠিতে ৭০ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এর মধ্যে বিভাগটিতে ৩২১ জন করোনা পজেটিভ রোগী সুস্থ হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, টানা ৯ দিনের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, বরিশাল বিভাগে আশঙ্কাজনক হারে কোভিড সংক্রমণ বাড়ছে। এর মধ্যে বরিশাল নগর করোনা সংক্রমণের হটস্পটে পরিণত হচ্ছে। গোটা বিভাগের অর্ধেকের বেশি রোগী নগরের। ঈদের সময় বিপুলসংখ্যক লোকের বিভিন্ন স্থান থেকে বাড়ি ফেরার কারণেও সংক্রমণ বাড়ছে। এটা প্রতিরোধে এখন কঠোর লকডাউনের বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION