1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

অক্সিজেন-ওষুধের মূল্য নিয়ন্ত্রণে আইনি নোটিশ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২০
  • ৯৯২ জন সংবাদটি পড়েছেন।

করোনা পরিস্থিতিতে হাসপাতালগুলোতে অক্সিজেনসহ ওষুধের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে। এছাড়াও নোটিশে অক্সিজেনসহ ওষুধের সরবরাহ বন্ধ রেখে কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সচিব, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক (ডিজি), ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই) মহাপরিচালককে ইমেইলের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়।

বুধবার (১০ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন জনস্বার্থে এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, দিনে দিনে করোনাভাইরাসে সংক্রমণের সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। আক্রান্তদের চিকিৎসা দিতে চিকিৎসা প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। এর মধ্যে বিভিন্ন পত্র-পত্রিকা এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রতিবেদনের মাধ্যমে লক্ষ্য করছি, করোনা চিকিৎসা জন্য বহুল ব্যবহৃত মেডিক্যাল অক্সিজেন এবং এই সংক্রান্ত ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়েছে। ওষুধগুলো কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত দামের থেকে অনেক বেশি দামে কিনতে হচ্ছে। যা করোনায় বিপর্যস্ত মানুষকে আরও বেশি দুর্বিষহ করে তুলেছে। এতে আক্রান্তদের জীবননের শঙ্কা বহু গুণে বেড়ে যাচ্ছে।

বলা হয়েছে, করোনা মহামারি রোধে সরকারের সার্বিক প্রচেষ্টা সত্ত্বেও এক শ্রেণির মুনাফালোভী অসাধু ব্যবসায়ী দুর্যোগকালে ওষুধের বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। ওষুধের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিয়েছে। এ কারণে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা অত্যন্ত জরুরি।

তাই নোটিশ প্রাপ্তির পাঁচ কার্যদিবসের মধ্যে মেডিক্যাল অক্সিজেনসহ ওষুধের পর্যাপ্ত সরবরাহ ও মূল্য নিয়ন্ত্রণে এবং এর কৃত্রিম সংকট সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা নোটিশে উল্লেখ করা হয়েছে।

নোটিশ পাঠানোর পর অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান লিংকন বলেন, সংশ্লিষ্টরা নির্দিষ্ট সময়ের মধ্যে পদক্ষেপ না নিলে হাইকোর্টে রিট আবেদন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION