1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ধর্ম প্রতিমন্ত্রী’র মৃত্যুতে এমপি জ্যাকব’র শোক

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১২৭১ জন সংবাদটি পড়েছেন।

মোঃ শরিফুল আলম সোয়েব, চরফ্যাশন (ভোলা):

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহে অয়া ইন্না ইলাইহে রাজিউন)। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে ‍মৃত্যু হয়।

২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে এতে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শেখ মো. আবদুল্লাহ। প্রতিমন্ত্রীর দায়িত্ব লাভের আগে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।
ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ ১৯৪৫ সালের ৮ সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতী নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামের এক সম্ভ্রান্ত ধার্মিক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা শেখ মো. মতিউর রহমান এবং মাতা মরহুমা আলহাজ্ব মোসাম্মৎ রাবেয়া খাতুন। চার ভাই তিন বোনের মধ্যে তিনি দ্বিতীয়।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ ফ্রন্ট মুজিব বাহিনীর সাথে সরাসরি সম্পৃক্ত হয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। বাঙ্গালীর স্বাধীনতা সংগ্রাম শুরু হলে তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তিনি ১৯৭৩ সালে স্বাধীন বাংলাদেশ সরকারের অধীনে অনুষ্ঠিত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন। কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশ সেবা করার লক্ষ্যে চাকুরির পরিবর্তে বঙ্গবন্ধুর আদর্শ এবং তার নেতৃত্বে রাজনীতি করার সিদ্ধান্ত গ্রহণ করেন। এরপর কাউন্সিলের মাধ্যমে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘদিন তিনি এ দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি জননেতা আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION