1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা

কোভিড-১৯: বিআরবি হাসপাতালের আইসিইউ প্রধানের মৃত্যু

  • প্রকাশিত : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ১১৫৬ জন সংবাদটি পড়েছেন।

করোনাভাইরাসে এবার বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান এবং এনেস্থিসিয়োলজির সাবেক সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জুন) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি ১৪ দিন যাবত ঢামেকের করোনা ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। ডা. সাজ্জাদ হোসাইনের মৃত্যুর তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটিসের (এফডিএসআর) জয়েন্ট সেক্রেটারি ডা. রাহাত আনোয়ার চৌধুরী।

ডা. সাজ্জাদের ভাগ্নে ডা. মুনিজ রেজার বরাত দিয়ে এফডিএসআরের যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, বিআরবি হাসপাতালে ‘দুজন রোগীকে চিকিৎসা দিতে গিয়ে’ করোনাভাইরাস সংক্রমিত হন ডা. সাজ্জাদ হোসেন। গত মাসের শেষ দিকে সংক্রমণ ধরা পড়ার পর বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি।

অবস্থার অবনতি হলে গত ২৯ মে বিআরবি হাসপাতালে যান ডা. সাজ্জাদ। সেদিনই তাকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। অবস্থা আরও খারাপ হওয়ায় ওই দিন রাতে ডা. সাজ্জাদকে ভেন্টিলেশনে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৯টায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার মোহাম্মদ রিয়াজ জানান, ডা. সাজ্জাদ হোসাইন আইসিইউতে ভর্তি ছিলেন। তার লাশ আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ডা. মোহাম্মদ সাজ্জাদ হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (সিএমসি) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন সিএমসির ২০তম ব্যাচের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি মেহেরপুরের গাংনী উপজেলায়। বর্তমানে তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION