1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

রোববার থেকে এমিরেটসের ফ্লাইট শুরু

  • প্রকাশিত : শনিবার, ২০ জুন, ২০২০
  • ৯৮০ জন সংবাদটি পড়েছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য এমিরেটস এয়ারলাইন্সকে অনুমতি দিয়েছে । ফলে কাতার ও যুক্তরাজ্যের পর এবার ঢাকা থেকে আরব আমিরাতে ফ্লাইট চলাচল শুরু হতে যাচ্ছে।

রোববার থেকে প্রতি সপ্তাহে তিনটি করে ফ্লাইট পরিচালনা করবে মধ্যপ্রাচ্যের এই বিমান সংস্থাটি। প্রতি সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার এসব ফ্লাইট চলাচল করবে।

জানা গেছে, ঢাকা থেকে ইউএই’র নাগরিক এবং অন্য সব দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস। দুবাই ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা কলম্বো, ইস্তাম্বুল, অকল্যান্ড, বৈরুত, ব্রাসেলস, হ্যানয় ও হো চি মিন সিটি, বার্সেলোনা, ওয়াশিংটন ডিসি, লন্ডন হিথ্রো, ম্যানচেস্টার, ফ্রাংকফুর্ট, প্যারিস, মাদ্রিদ, আমস্টার্ডাম, কোপেনহেগেন, ডাবলিন, নিউইয়র্ক জেএফকে, টরেন্টো, কুয়ালালামপুর, সিঙ্গাপুর এবং হংকংয়ে যেতে পারবেন।

বেবিচক সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতি শনিবার, সোমবার এবং বৃহস্পতিবার একটি করে ফ্লাইট পরিচালনা করবে এমিরেটস এয়ারলাইন্স।

ওই তিন দিন দুবাই থেকে ঢাকার উদ্দেশে আসবে ইকে-৫৮৪ ফ্লাইট এবং ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশে যাবে ইকে-৫৮৫ ফ্লাইট। সূত্র আরও জানায়, স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট চলাচল করবে।

কোভিড নেগেটিভ সনদ থাকাও প্রত্যেক যাত্রীর জন্য বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যাত্রীরা যে দেশে যাবেন সে দেশের স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান গণমাধ্যমে বলেন, শুধু ট্রানজিট যাত্রীরা এমিরেটসের ফ্লাইটে যেতে পারবেন। আমিরাতে যেসব বাংলাদেশির বসবাসের অনুমতি রয়েছে তারা যেতে পারবেন। তবে শ্রমিকরা চলাচল করতে পারবেন না।

অনুমতি প্রসঙ্গে বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী মো. জিয়াউল কবীর বলেন, এসব ফ্লাইটে কেবল ইউএই’র নাগরিক এবং অন্য দেশের ট্রানজিট যাত্রী পরিবহন করবে এমিরেটস।

একইভাবে বাংলাদেশি এয়ারলাইন্সগুলোও ঢাকা-দুবাই রুটে কেবল ট্রানজিট যাত্রী পরিবহনের জন্য ফ্লাইট পরিচালনা করতে পারবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION