1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে রাষ্ট্রদূত নিয়োগে

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ৬৫৫ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক:

পুলিশের সাবেক মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসাবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে রাষ্ট্রদূত হিসাবে নিয়োগ দেওয়া হয়। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদায়নের বিষয়টি চূড়ান্ত করা হলো। তিনি সৌদি আরবের বর্তমান রাষ্ট্রদূত গোলাম মসীহর স্থলাভিষিক্ত হবেন।

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ১৯৮৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে (বিসিএস) পুলিশ ক্যাডারের সদস্য হিসাবে সরকারি চাকরিতে যোগ দেন। যেখানে তিনি মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

চাকরি জীবনে তিনি পুলিশ সার্ভিসে সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হন। চলতি বছরের এপ্রিলে চাকরি থেকে অবসর নেওয়ার আগে দুই বছরেরও বেশি সময় ধরে তিনি পুলিশ মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব পালন করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে তিনি প্রথম শ্রেণিতে স্নাতক ও স্নাতকোত্তর পাস করেন। যুক্তরাজ্যের লিসেস্টার বিশ্ববিদ্যালয় থেকে অপরাধ বিচার ও পুলিশ ব্যবস্থাপনা বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

জাবেদ পাটোয়ারী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার বিষয় ছিল, ‘বাংলাদেশের সন্ত্রাসবাদ মোকাবিলায় চ্যালেঞ্জ ও সম্ভাবনা’।

এছাড়া যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘অপরাধ বিচার শিক্ষা’ বিষয়ে ‘সার্টিফিকেট অব অ্যাচিভমেন্ট’ অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ব্রামশিলের পুলিশ স্টাফ কলেজ থেকে এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার এফবিআই ন্যাশনাল একাডেমি থেকে উচ্চতর পেশাগত প্রশিক্ষণ নেন। তিনি যুক্তরাষ্ট্রের হাবার্ট বিশ্ববিদ্যালয় থেকে ইউএস সাউথ এশিয়া লিডার এনগেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন।

এছাড়া তিনি ক্রোয়েশিয়া, সিয়েরা লিওন, কসোভো এবং সুদানের জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসাবে দায়িত্ব পালন করেন। নিবেদিত সেবার স্বীকৃতি হিসাবে তিনি যেসব মিশন পরিবেশন করেছেন সে বিষয়ে তাকে জাতিসংঘ পদক দেওয়া হয়। তিনি বিবাহিত এবং দুই পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION