1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

উদ্ধার হওয়া সুমন লঞ্চে ইঞ্জিনের ভেতরে আটকে ছিলেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩০ জুন, ২০২০
  • ১০৫৭ জন সংবাদটি পড়েছেন।

ডেক্সরিপোর্ট  রাজধানীর শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় ১২ ঘণ্টা পর ভাসমান অবস্থায় জীবিত উদ্ধার হওয়া সুমন বেপারী (৩৭) ভালো আছেন। তাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন বিভাগে নেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৩০ জুন) সকালে মিটফোর্ড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদ উন নবীর বলেন, সুমন বেপারী এখন অনেক ভালো আছেন। তাকে জরুরি বিভাগ থেকে মেডিসিন ওয়ার্ডে নেওয়া হয়েছে। তিনি মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। কথাবার্তা বলছেন।

সুমন বেপারীর ভাতিজা আরাফাত রায়হান সাকিব জানান, দুর্ঘটনার সময় চাচা সুমন বেপারী লঞ্চে সবার সঙ্গে কথা বলছিল। একপর্যায়ে দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তিনি কিভাবে যেনো লঞ্চের ইঞ্জিনের ভেতরে চলে যান। সেখানেই আটকে ছিলেন বলে আমাদের জানিয়েছেন। চাচা এখন ভালো আছেন।

এদিকে, মঙ্গলবার সকাল ১০টার দিকে লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবরি দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লঞ্চডুবির ঘটনায় নিখোঁজদের সন্ধানে ফের উদ্ধার কাজ শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবরি দল। দিনভর এ উদ্ধার কাজ চলবে।

এআগে সোমবার (২৯ জুন) মুন্সিগঞ্জ কাঠপট্টি থেকে প্রায় ৫০ জন যাত্রী নিয়ে লঞ্চটি ঢাকায় আসছিল। সকাল সাড়ে ৯টার দিকে ফরাশগঞ্জ ঘাট সংলগ্ন কুমিল্লা ডক এরিয়ায় ময়ূর-২ লঞ্চ পেছনের দিকে ধাক্কা দিলে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়। সোমবার রাত ৮টা পর্যন্ত পুরুষ, নারী ও শিশুসহ ৩২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION