1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন বরগুনার জেলা প্রশাসক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ১০২৩ জন সংবাদটি পড়েছেন।

বরগুনা প্রতিনিধি  কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার- ২০২০ অর্জন করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। মঙ্গলবার বিকেলে বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে পুরস্কারপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার জন্নাত আরা নাহিদ ও কার্যালয়ের উচ্চমান সহকারী গোপাল চন্দ্র সিকদার।

বিসিএস ২১তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোস্তাইন বিল্লাহ ২০১৯ সালের ২৩ জুন বরগুনার জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন।

দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে বরগুনা জেলার উন্নয়নে অবদান রাখছেন। এর মধ্যে ১০০ জন মুক্তিযোদ্ধার গল্প নিয়ে ‘মুক্তিযুদ্ধের স্মৃতিকথা’, বঙ্গবন্ধু ম্যুরাল স্থাপন, মুক্তিযুদ্ধ জাদুঘর, মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্থান সংরক্ষণ, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘মুজিব বর্ষে মুজিবকে জানুন’ ইত্যাদি কার্যক্রম সম্পন্ন করেছেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION