1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন আঙ্গিকে আধুনিক চক্ষু চিকিৎসার ঠিকানা চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতাল শিবারহাট হাইস্কুলে চরফ্যাশন দ্বীপ চক্ষু হাসপাতালের চক্ষু চিকিৎসা ক্যাম্প তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী

ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা নেজামী মারা গেছেন

  • প্রকাশিত : মঙ্গলবার, ১২ মে, ২০২০
  • ১২১১ জন সংবাদটি পড়েছেন।

 

অনলাইন ডেস্কঃ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার রাত ৮টার দিকে রাজধানীর ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসাপাতালে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মুফতি মুহাম্মদ তৈয়ব বিষয়টি নিশ্চিত করেছেন।

তার ছেলে রাশেদুল হক জানান, লতিফ নেজামীর লাশ রাতেই জন্মস্থান নরসিংদীর শিবপুরে নিয়ে যাওয়া হবে। সেখানে ইটাখোলা গ্রামে মঙ্গলবার সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ‘সোমবার ইফতারের পর মাগরিবের নামাজের অজু করতে গিয়ে পড়ে গিয়েছিলেন মাওলানা নেজামী। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে পুরো প্রতিবেদন আমরা পাইনি। তার মৃত্যুতে আমরা একজন বর্ষীয়ান রাজনীতিক ও আমাদের মুরুব্বিকে হারালাম।’

আব্দুল লতিফ নেজামীর মৃত্যুতে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে মাওলানা আবদুল লতিফ নেজামী দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তিনি দৈনিক সরকার পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি প্রায় ছয় দশক রাজনীতিতে সক্রিয় ছিলেন। মুফতি ফজলুল হক আমিনীর মৃত্যুর পর থেকে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন। মাওলানা নেজামী হেফাজতে ইসলামের নায়েবে আমির ছিলেন। তার নেতৃত্বাধীন ইসলামী ঐক্যজোট দীর্ঘ ১৮ বছর বিএনপির সঙ্গে জোটে ছিল। ২০১৬ সালের ৭ জানুয়ারি ২০ দলীয় জোটে মতভিন্নতায় নেজামীর নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটা অংশ জোট থেকে বেরিয়ে আসে। তখন মাওলানা এমএ রকীবের নেতৃত্বে ইসলামী ঐক্যজোটের একটি অংশ ২০ দলে থেকে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION