1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিলেন ঢাকা উত্তরের মেয়র আতিক

  • প্রকাশিত : বুধবার, ১৩ মে, ২০২০
  • ১০১২ জন সংবাদটি পড়েছেন।

 

অনলাইন ডেস্কঃ দ্বিতীয়বারের মতো ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নিলেন আতিকুল ইসলাম। আজ বুধবার ডিএনসিসি নগর ভবনে সীমিত পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে তাকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন ভারপ্রাপ্ত মেয়র জামাল মোস্তফা।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল হাই, সচিব রবীন্দ্র শ্রী বড়ুয়া, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোমিনুর রহমান মামুন ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। এর পরই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কথা বলেন আতিক।

ভার্চুয়াল ব্রিফিংয়ে আতিক বলেন, করোনাভাইরাস মোকাবিলায় যেমন সবাই এগিয়ে এসেছেন, তেমনি ডেঙ্গু ও চিকুনগুনিয়া মোকাবিলায় আমি সবার সহযোগিতা কামনা করছি। মহামারি মোকাবিলায় সরকারি-বেসরকারি উদ্যোগের চেয়ে ব্যক্তিগত উদ্যোগ অনেক কার্যকর।

উল্লেখ্য, গত ১ ফেব্রুয়ারির নির্বাচনে আতিকুল ইসলাম টানা দ্বিতীয়বারের মতো ডিএনসিসির মেয়র পদে জয়লাভ করেন।

তার আগে ডিএনসিরির প্রথম মেয়র আনিসুল হকের মৃত্যুতে পদটি শূন্য হয়। এর পর ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপনির্বাচনে বিজয়ী আতিকুল ইসলাম। প্রথম মেয়াদে এক বছরের মতো দায়িত্ব পালন করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION