1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

দুমকিতে ছাত্র দলের কর্মী ফারুক খোলস পাল্টিয়ে এখন ছাত্র লীগের পদ প্রত্যাশী

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৫৫ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক:

পটুয়াখালী জেলার দুমকি উপজেলার ৩ নং মুরাদিয়া ইউনিয়নের ছাত্রদলের সহ সভাপতি মোঃ ফারুক হোসেন খোলস পাল্টিয়ে এখন ইউনিয়ন ছাত্রলীগের পদ প্রত্যাশী হয়েছেন।আর এ জন্য বিভিন্ন মহলে চালাচ্ছেন জোর লবিং।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দুমকি উপজেলার ৩নং মুরাদিয়া ইউনিয়নের ছাত্রদলের সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন নানা কর্মকান্ডে বিতর্কিত হয়ে খোলস পাল্টিয়ে একটি শক্তিশালী মহলের ছত্রছায়ায় একই ইউনিয়নের ছাত্রলীগের পদ পেতে মরিয়া হয়ে উঠেছেন।এছাড়াও বিগত ২০১৯ সালের ১৬ জুলাই তিনি জান্নাতুল ফেরদৌসী নামের এক জনের সাথে ৩ লাখ টাকা দেন মোহরে পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।বিষয়টি জানা জানি হয়েগেলে দুমকি উপজেলার ছাত্রলীগের মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীদের মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ কর্মী জানান, ব্যাক্তি জীবনে বিবাহিত ছাত্র দলের সহ- সভাপতি মোঃ ফারুক হোসেন যদি ছাত্রলীগের পদ পেয়ে যান তাহলে বিষয়টি ছাত্রলীগের মাঠ পর্যায়ের নেতা কর্মীদের বিব্রত করে তুলবে।যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সাথে জড়িত তারা উপেক্ষিত হয়ে অন্য দল থেকে এসে সুযোগ সন্ধানীরা ছাত্রলীগের মত একটি ঐতিহ্যবাহী ছাত্র সংগঠনের পদ পেয়ে যাবে বিষয়টি খুবই লজ্জা জনক।

এ বিষয়ে দুমকি উপজেলা ছাত্র লীগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জীবন বলেন,ফারুক এক সময়ে ছাত্রলীগের কর্মী ছিল।তাছাড়া সে বিবাহিত কিনা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।তবে বিতর্কিত কেউ ছাত্রলীগের মত ঐতিহ্যবাহী সংগঠনে স্থান পাবেনা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION