1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বিসিসি মেয়রের সাথে বরিশাল প্রেসক্লাব নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

  • প্রকাশিত : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৪৮ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদকঃ 

শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির পক্ষ থেকে সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।বৃহস্পতিবার রাতে সদর রোডস্থ এনেক্স ভবনে সিটি মেয়রের সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা জানান নবনির্বাচিত কমিটি।

এসময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, সাধারণ সম্পাদক কাজী মিরাজ, সহ-সভাপতি পুলক চ্যাটার্জি, যুগ্ম সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, পাঠাগার সম্পাদক রুবেল খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুখেন্দ এদবর, দপ্তর সম্পাদক এম নাসির উদ্দিন, ক্রীড়া সম্পাদক দেওয়ান মোহন, সদস্য নুরুল আলম ফরিদ, নজরুল ইসলাম চুন্নু, কেএম নয়ন, সৈয়দ দুলাল এবং সাগর বৈদ্য। এছাড়াও প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পূর্নস্বাধীনতা দিয়েছে। বরিশালেও এই স্বাধীনতা রয়েছে। আমরা খারাপ কাজ করলে যেভাবে আপনারা কলম ধরেন তেমনিভাবে আমাদেরকে ভালো কাজেও পত্রিকার মাধ্যমে উৎসাহিত করবেন।

তিনি বলেন, আমি স্বাধীন সংবাদপত্রে বিশ্বাস করি এবং সে লক্ষ্যে আপনাদের আগামীতেও সহযোগিতা করে যাব।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION