1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

করোনা: বরিশাল বিভাগে মৃত্যুর সংখ্যা ২শ ছাড়াল

  • প্রকাশিত : শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০৩৮ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: মহামারি করোনা ভাইরাসে বরিশাল বিভাগে মৃত্যুর মিছিল ক্রমশই ধীর্ঘ হচ্ছে। চলতি বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাসে বরিশাল বিভাগে নতুন করে ভাইরাসটিতে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে করোনা সংক্রামনের ৩৩৪ তম দিনে মৃত্যুর সংখ্যা দুই শতাধিক অতিক্রম করেছে। বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা: বাসুদেব কুমার দাস এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গত জানুয়ারী মাসে বিভাগের অপর ৫ জেলায় কভিড-১৯ আক্রান্ত রোগী মারা যাননি, তবে বরিশাল জেলায় একাধিকজনে মৃত্যু হয়েছে। সর্বশেষ সোমবার জেলায় একজনের মৃত্যুর পর মৃত্যু সংখ্যা দুইশ’ অতিক্রম করেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যানবিদ এএসএম আহসান কবির জানিয়েছেন, সংক্রমনের পর থেকে এখন পর্যন্ত করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে সবচেয়ে বেশি মারা গেছে বরিশাল জেলায় ৮৭ জন। এছাড়া পটুয়াখালী জেলায় ৪১ জন, পিরোজপুর জেলায় ২৫ জন, বরগুনা জেলায় ২২ জন, ঝালকাঠী জেলায় ১৬ জন এবং ভোলা জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।

এখন পর্যন্ত বিভাগে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দশ হাজার ৬১৮ জন। এরমধ্যে থেকে সুস্থ্য হয়েছেন দশ হাজার ২৩১ জন। এদিকে মৃত্যুর সংখ্যায় এখনো বরিশাল জেলা এগিয়ে। নতুন মৃত্যু হওয়া একজনসহ এ জেলায় মোট ৮৭ জনের মৃত্যু হয়েছে। তাছাড়া নতুন বছরে যে চারজনের মৃত্যু হয়েছে তারা সবাই বরিশাল জেলার বাসিন্দা বলে জানা গেছে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৯ মার্চ বরিশাল বিভাগে প্রথম করোনায় আক্রান্ত রোগী ছিলেন পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় নারায়নগঞ্জ ফেরত এক যুবক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION