1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স: অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম

  • প্রকাশিত : সোমবার, ৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৭৫৫ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন,বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজের ছোট খাট অনেক সমস্যা স্থানীয় ভাবে মিটে যাচ্ছে।মানুষ বিট পুলিশিংয়ের সুফল পাচ্ছে। পুলিশি সেবা পেতে থানায় আসতে সাধারন মানুষকে এখন আর দালাল ধরতে হয়না।মানুষ সরাসরি থানায় এসে নির্বঘ্নে তাদের অভিযোগ তুলে ধরতে পারে। আমরা থানাকে দালাল মুক্ত করতে পেরেছি।অপরাধ নিয়ন্ত্রনে সমাজ থেকে মাদক নির্মুল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের যুব সমাজকে রক্ষা করতে হবে।সমাজ থেকে মাদক নির্মুলে পুলিশ কাজ করছে।কিশোর কিশোরীদের খারাপ নেশা থেকে ভালোর দিকে ফিরিয়ে আনতে অভিভাবকদের সচেতন হতে হবে।সমাজকে নিয়ে নতুন নতুন চিন্তা করতে হবে।প্রত্যকটা জিনিষের ভাল মন্দ দিক আছে।আমরা ভালোর দিকে ধাবিত হতে চাই।আমরা জনগনের পুলিশ হতে চাই।

রবিবার(৭জানুয়ারী) বেলা ১১ টায় বরিশাল কাউনিয়া থানায় অনুষ্ঠিত ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেছেন।

এ সময় তিনি আরও বলেন,পুলিশ কর্তৃক সাধারন মানুষকে হয়রানি করা আমরা আর দেখতে চাইনা।এখন আর পুলিশকে কোন বিষয়ে তদবির করতে হয়না।যে কোন সময় যে কোন বিষয়ে পুলিশকে জানালে পুলিশ তাৎক্ষনিক ব্যাবস্থা নিবে।বিট পুলিশিংয়ের মাধ্যমে আমরা সাধারন মানুষের দোড়গোড়ায় নির্ভেজাল পুলিশি সেবা পৌঁছে দিতে চাই।তাই সমাজের সকল বিষয়ে পুলিশকে তথ্যদিয়ে সহযোগিতা করুন।পুলিশ আপনাদের সেবায় বদ্ধপরিকর।

বিশেষ অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার উত্তর মোঃ খাইরুল আলম বলেছেন,মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার।আমরা এ শ্লোগানকে সামনে রেখে জনতার পুলিশ হতে কাজ করছি।কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং,ওপেন হাউজ ডে এর মাধ্যমে আমরা পুলিশি সেবাকে প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে পৌঁছে দিতে চাই।সমাজের প্রতি সাধারন মানুষেরও কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে।সেই দায়িত্বকে সামনে রেখে পুলিশ জনতা সবাইকে একযোগে কাজ করতে হবে।তাহলেই সমাজ থেকে আমরা মাদক সহ সকল প্রকার অপরাধ দুর করতে পারবো।কোন কাজের প্রতি আমাদের আন্তরিকতার ঘাটতি নেই।সুতরাং পুলিশকে সমাজের সকল প্রকার তথ্যদিয়ে সহযোগিতা করুন।বিট পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে মাদক মুক্ত করতে কাজ করছে পুলিশ।আপনাদের নৈতিক দায়িত্ব হচ্ছে পুলিশের সাথে ঐক্যবদ্ধ ভাবে কাজ করা।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার উত্তর রুনা লায়লা বলেছেন,আমাদের এ দেশটা আমার আপনার সবার। আমাদের সবাইকে মিলে সুন্দর ভাবে এ দেশটা গড়ে তুলতে হবে।সে লক্ষ্যে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।আমরা আপনাদের সেবায় নিয়োজিত আছি।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মাসুদ রানা বলেছেন,মাদকের বিরুদ্ধে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করুন।তাহলেই আমরা মাদক,ইভটিজিং মুক্ত নিরাপদ কাউনিয়া থানা গড়ে তুলতে পারবো।

কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন,কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম,চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ, সাবেক কাউন্সিলর নিগার সুলতানা হনুফা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION