1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বর্ণাঢ্য আয়োজনে ঋতুরাজ বসন্তকে বরন করলো আলহাজ্ব মকবুল হোসেন কলেজ

  • প্রকাশিত : রবিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৩৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব: কবির ভাষায়- ‘ফুল ফুটুক আর না-ই ফুটুক আজ বসন্ত’। আর বাঙালির প্রিয় সেই বসন্ত’কে স্মরণীয় করে রাখতে বিপুল উৎসাহ এবং উদ্দীপনায় বসন্ত ঋতুকে বরণ করেছে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। বাসন্তী গান,নাচ,কবিতা আবৃত্তির মাধ্যমে কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা বরণ করে নেয় ঋতুরাজ বসন্তকে।

রবিবার সকালে মার্কেটিং বিভাগের আয়োজনে কলেজ অডিটোরিয়ামে বসন্ত বরন উৎসবের শুভ উদ্ভোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান।

মোঃ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক কমিটির আহ্বায়ক শর্মিলা চক্রবর্তী এবং বসন্ত বরন উদযাপন কমিটির আহ্বায়ক মরিয়ম জাহিদা।

এসময় বক্তারা বলেন, বসন্তেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালির স্বাধীনতার বীজ রোপিত হয়েছিল। বসন্তেই বাঙালি মুক্তিযুদ্ধ শুরু করেছিল। তাই কেবল প্রকৃতি আর মনে নয়, বাঙালির জাতীয় ইতিহাসেও বসন্ত আসে এক বিশেষ মাহাত্ম্য নিয়ে।

অনুষ্ঠানে বসন্তের সাজে নৃত্য, গান, আবৃত্তি ইত্যাদি পরিবেশন করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এছাড়াও করোনা পরিস্থিতির কারণে সকলের নিকট পৌঁছে দিতে ছিলো ফেসবুক লাইভের ব্যবস্থা। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বসন্ত আয়োজনের সমাপ্তি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION