1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আওয়ামী পরিবারের সন্তান সুমন ফরাজী আসন্ন ইউপি নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী

  • প্রকাশিত : সোমবার, ২২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৮৯২ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: বাকেরগঞ্জের ৭ নম্বর কবাই ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদের ফরাজির কনিষ্ঠ সন্তান সুমন ফরাজী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। ৫০ বছরের উপরে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এমন পরিবারের সন্তান তিনি।

তার পরিবার স্বাধীনতার স্বপক্ষে ও আওয়ামী লীগের রাজনীতির সাথে প্রত্যক্ষ ভাবে জড়িত। কবাই ইউনিয়নের স্বাধীনতা পরবর্তী আওয়ামী লীগকে যারা টিকিয়ে রাকতে নানা প্রতিকুলতার স্বীকার হয়েছেন এমন পরিবারে সন্তান সুমন ফরাজী দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে আছে। আওয়ামী লীগের সকল কর্মকান্ডে সক্রিয় থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। কবাই ইউনিয়নের মানুষের সুখে দুখে পাশে থেকে তাদের বিপদে সবার আগে এগিয়ে আসেন।

করোনার মহামারীর সময় তিনি সমাজের অসহায়-গরীবদের পাশে থেকে ব্যক্তিগত ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এলাকার যুবকদেরকে নেশার হাত থেকে রক্ষার জন্য তাদের হাতে তুলে দিয়েছেন বিভিন্ন ধরনের খেলার সামগ্রী। সুমন ফরাজি সাবেক ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ও উপজেলা ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদকের দায়িত্বে ছিলেন। স্থানীয় মানুষের কাছে সুমন ফরাজি একজন সৎ, সাহসী ও পরপকারী হিসেবে পরিচিত হয়ে উঠেছেন।

যুবলীগ নেতা সুমন ফরাজি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের সমর্থন নিয়ে নৌকার কান্ডারি হতে চান। তিনি আসন্ন ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। যুবলীগ নেতা সুমন ফরাজি ইতোপূর্বে বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কবাই ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন। দলীয় কার্যালয়ে মনোনয়ন ফরম মজাদেয়ার পর থেকে আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা, বাজার থেকে শুরু করে চায়ের দোকানে সকলের মুখে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছেন তিনি। কবাই ইউনিয়নের একাধিক নেতারা জানান, সকলের প্রিয় ও আস্থাভাজন সুমন ফরাজির পক্ষে ইতোমধ্যে কাজ করতে শুরু করেছে ইউনিয়নের বেশিরভাগ স্থানীয় নেতা কর্মীরা। তারা সবাই সুমন ফরাজির পক্ষে এলাকায় এলাকায় গনসংযোগ করে আসছেন।

ইউনিয়নবাসীর একটিই দাবী নৌকার প্রার্থী হিসেবে সুমন ফরাজিকে দেখতে পাওয়া। সকলের আস্থার একটি নাম সুমন ফরাজি। কবাই ইউনিয়নের মানুষ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আস্থার পার্থী হিসেবে তাকে আশা করেন। তার হাত ধরে কবাই ইউনিয়ন সামনের দিকে এগিয়ে যাবে বলে দাবী এলাকাবাসীর। দল সুমন ফরাজির উপর আস্থা রাখলে এলাকাবাসী মূল্যবান ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবে বলে বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION