1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

যথাযথ মর্যাদায় আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ৭ মার্চ পালিত

  • প্রকাশিত : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৯৩৫ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বিশেষ প্রতিবেদক: ঐতিহাসিক ৭ মার্চ-২০২১ উপলক্ষে আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় কলেজ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে মুজিববর্ষ উদযাপন কমিটি।

মুজিববর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক শর্মিলা চক্রবর্তীর সভাপতিত্বে এবং কাজী শিরিন সুলতানা ও সৈয়দা সানজিদা বর্ষার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি জুম ক্লাউড মিটিংয়ের মাধ্যমেও শিক্ষার্থীরা আলোচনা সভায় সংযুক্ত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান

এসময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আ ফ ম রেজাউল হাসান বলেন, ১৯৭১ সালের ৭ ই মার্চের ভাষণ হঠাৎ আবৃত্তি করা কোন বক্তব্য নয়। এটার পেছনের বুনিয়াদ শুরু হয়েছিল ১৯৪৮ থেকে। নানা পেক্ষাপটের চূড়ান্ত রূপ ছিল ৭ ই মার্চ।

স্বাধীনতার পিছনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু দুই কন্যা ছাড়া পরিবারের সকলকে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা কৃতজ্ঞ এই মহানায়কের প্রতি, আমরা কৃতজ্ঞ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি এবং তার পরিবারের প্রতি।

আলোচনা সভায় উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আ ফ ম রেজাউল হাসান বলেন, বঙ্গবন্ধু কন্যা দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে তার বাবার হাতে গড়া দেশকে অত্যন্ত দক্ষতার সাথে অনেকদূর এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি আরও বলেন, স্বাধীন দেশের উপকার ভোগী মানুষ হিসেবে প্রত্যেকের উচিত বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞ থাকা, তার পরিবারের প্রতি কৃতজ্ঞ থাকা এবং তাদের প্রতি দোয়া করা। আমি চাই বর্তমান প্রজন্ম স্বাধীনতার সঠিক ইতিহাস জানুক। তরুণ প্রজন্মকে স্বাধীনতার চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে ধারন করে দেশ সেবায় নিজেদের নিয়োজিত করতে বলেন।

আলোচনা সভায় ৭ মার্চের ভাষণের তাৎপর্য উল্লেখ করে বক্তব্য প্রদান করেন “ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক সৈয়দ মুহাম্মদ ইউসুফ, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক অধ্যাপক সফিউদ্দিন বিশ্বাস এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক বিলকিস আক্তার।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক রেহানা বেগম, অধ্যাপক রোজিনা ইয়াসমিন,অধ্যাপক আইনুন্নাহার সুলতানা, অধ্যাপক আজিজুন নাহার, অধ্যাপক নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক আব্দুল হাই সরকার প্রমুখ শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৭ মার্চের বঙ্গবন্ধুর ভাষণের প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

সবশেষে বঙ্গবন্ধু এবং মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন অধ্যাপক আজিজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION