1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

চরফ্যাশনের চরকলমী ইউনিয়নে পিএইচডির বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ১২৪৫ জন সংবাদটি পড়েছেন।

চরফ্যাশন প্রতিনিধি:

বেসরকারি উন্নয়ন সংস্থা পিএইচডি’র সহায়তায় ভোলা জেলার চরফ্যাশনের চরকলমী ইউনিয়নে আজ (বুধবার) সকালে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সুখী সমৃদ্ধ ও সুস্থ বাংলাদেশ গড়ে তোলার জন্য টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করার লক্ষ্যে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) এর সহযোগিতায় আজ ২৪ মার্চ ২০২১ বুধবার চরফ্যাশন উপজেলার চর কলমী ইউনিয়নের দালাল বাজার কমিউনিটি ক্লিনিক এ বিনামূল্যে বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন ডাঃ হোসাইন শাওন, মেডিকেল অফিসার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চরফ্যাশন, ভোলা । এছাড়া আরো উপস্থিত ছিলেন আবু তাহের বিশ্বাস সহকারী স্বাস্থ্য পরিদর্শক, চর কলমী ইউনিয়ন, জনাব জাকির হোসেন, হেলথ কো-অর্ডিনেটর, পিএইচডি-ইএইচডি প্রকল্প, চরফ্যাশন, ভোলা এবং চর কলমী ইউনিয়নের রুরাল ফ্যাসিলিটেটর মোঃ রিয়াজ হোসেন খানসহ মাঠ পর্যায়ের স্বাস্থ্য সেবা বিভাগ ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীগণ।

মেডিকেল ক্যাম্পটি সকাল ১০.০০ টায় শুরু হয়ে দুপুর ১.৩০ টা পর্যন্ত দূরবর্তী অঞ্চলের দুস্থ ও অসহায় মানুষদেরকে সেবা প্রদান করে।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।

উল্লেখ্য যে, কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড এর সার্বিক তত্ত্বাবধানে ব্রিটিশ সরকারের এফসিডিও এর আর্থিক সহযোগিতায় পার্টনার্স ইন হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট (পিএইচডি) বরিশাল বিভাগে ৩টি জেলার মোট ৮টি উপজেলায় সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য অত্যাবশ্যকীয় স্বাস্থ্যসেবা শীর্ষক প্রকল্পটি বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION