1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বাংলালিংক গ্রাহকদের অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বাড়লো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১১৩৭ জন সংবাদটি পড়েছেন।

মোবাইল ফোন অপারেটর বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে প্রিপেইড গ্রাহকদের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার লক্ষ্যে মোবাইল অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদ বাড়িয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে।

যেসব প্রিপেইড অ্যাকাউন্ট ব্যালান্সের মেয়াদের সীমা গত ২১ এপ্রিল থেকে আগামী ১৫ মের মধ্যে ছিল সেগুলির মেয়াদ আগামী ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এ ছাড়া সাধারণ ছুটি ও চলাচলের বিধিনিষেধ-এর কারণে গত ৯ এপ্রিল থেকে এখন পর্যন্ত যে সব গ্রাহক বাংলালিংক সংযোগ ব্যবহার করতে পারেননি তারা সবাই পাবেন ১০ মিনিট এবং ৫০ এমবি ফ্রি।

এছাড়া গ্রাহকদের সুবিধার্থে ইমার্জেন্সি ব্যাল্যান্সের জন্য প্রিপেইড লোনের পরিমাণও বৃদ্ধি করেছে বাংলালিংক। এই লোন সরাসরি গ্রাহকদের মূল মোবাইল অ্যাকাউন্টে যোগ হবে এবং এটি ব্যবহার করে ডেটা প্যাক, টক টাইম ও কল রেট অফার কেনা যাবে। বিনামূল্যে বাংলালিংক থেকে বাংলালিংক-এ এসএমএসও দেওয়া যাবে। এর পাশাপাশি ব্যালান্স ট্র্যান্সফার সার্ভিসও বিনামূল্যে দেওয়া হচ্ছে।

বাংলালিংকের প্রোডাক্ট ডিরেক্টর ভয়েস বিজনেস অ্যান্ড বেইস ম্যানেজমেন্ট মো. মনিরুজ্জামান বলেন, নতুন সেবাগুলো মাধ্যমে গ্রাহকরা আপনজন ও পরিচিতদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখতে পারবেন। এই মুহূর্তে গ্রাহকরা যেসব সমস্যার সম্মুখীন হচ্ছেন সেগুলির উপর আমরা প্রতিনিয়ত নজর রাখছি। সমস্যাগুলি সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আমরা প্রস্তুত রয়েছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION