1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

চকরিয়ায় সিপিপি’র উপজেলা টিম লিডারের দায়িত্ব প্রদান

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৬৫৭ জন সংবাদটি পড়েছেন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি চকরিয়া উপজেলা কমিটির সভায় প্রয়াত সিপিপি উপজেলা টিম লিডার মরহুম নুরুল আবচার সাহেবের স্মৃতি চারণ ও শোক প্রস্তাব গৃহিত হয়। সভায় শিরিংগা ইউনিয়নের ডিপুটি ইউনিয়ন টিম লিডার জনাব নুর মোহাম্মদ (পটু)কে ভারপ্রাপ্ত ইউনিয়ন টিম লিডারের দায়িত্ব প্রদান করা হয়। উক্ত সভায় উপজেলা টিম লিডার হিসেবে জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা এবং জনাব দলিলুর রহমান চৌধুরীকে ডিপুটি উপজেলা টিম লিডার হিসেবে উপস্থিত সকল সদস্যবৃন্দের সম্মতি ক্রমে অনুমোদনের জন্য মনোনয়ন প্রদান করা হয়।

আগামী ২১/৫/২০২১ তারিখে মরহুম নুরুল আবচার সাহেবের কুলখানিতে উপস্থিত ১১ টি ইউনিয়নের সম্মানিত ইউনিয়ন টিম লিডারগণ তাত্ক্ষণিকভাবে ৮২,০০০/(বিরাশি হাজার)টাকা প্রদান করেন এবং নব নির্বাচিত উপজেলা টিম লিডার জনাব সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা ১,৯০,০০০/ (এক লক্ষ নব্বই হাজার) টাকার একটি মহিষ প্রদান করেন। উপজেলা কমিটির সভাশেষে প্রধান অতিথি জনাব রুহুল আমিন, উপ পরিচালক, সিপিপি, কক্সবাজার সহ সকল ইউনিয়ন টিমলিডারগন মরহুম নুরুল আবচার সাহেবের কবর জেয়ারত করারপর মরহুমের বাড়িতে গিয়ে তার সহধর্মিণীর সাথে সাক্ষাৎ করেন।

নব নির্বাচিত উপজেলা ও ডিপুটি উপজেলা টিমলিডারসহ সকলেই চকরিয়া ও পেকুয়া আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব জাফর আলম এর বাসভবনে সৌজন্য সাক্ষাত করেন। মাননীয় সংসদ সদস্য নব নির্বাচিত উপজেলা ও ডিপুটি উপজেলা টিম লিডার কে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION