1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জাপার বরিশাল জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন

  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ৮৩৩ জন সংবাদটি পড়েছেন।

জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার ১১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের দলীয় গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে বরিশাল জেলার আহ্বায়ক কমিটি অনুমোদন করেছে। বৃহস্পতিবার পার্টির দপ্তর সম্পাদক-২ এমএ রাজ্জাক খানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

পাটির চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুলকে আহ্বায়ক ও পার্টির যুগ্ম মহাসচিব প্রকৌশলী ইকবাল হোসেন তাপসকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।

এছাড়া অন্যান্য সদস্যরা হচ্ছেন- পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য গোলাম কিবরিয়া টিপু এমপি, প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রতনা এমপি, পার্টির ভাইস-চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন মানিক, যুগ্ম-মহাসচিব ফখরুল আহসান শাহজাদা মুন্সি, শিল্প বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা ইসহাক ভূঁইয়া, যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এসএম রহমান পারভেজ, নাসির উদ্দিন সাথী এবং রফিকুল ইসলাম গফুর।

নবগঠিত জেলা কমিটির সদস্য সচিব ইকবাল হোসেন তাপস বলেন, দেশের জনগণ তাদের নায্য দাবি – দাওয়া ও অধিকার পূরণে জাতীয় পার্টির ওপর ভরসা করতে চায়৷ আমরাও চাই জনগণকে সঙ্গে নিয়ে পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মান করতে। বরিশাল অঞ্চলের গণমানুষের পাশে দাঁড়াতে দলীয় হাইকমান্ড আমাদের এই দায়িত্ব দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION