1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

এবার ট্রাভেল খাতে ইভ্যালি, কিনে নিল ফ্লাইট এক্সপার্টকে

  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ৬৮৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: দ্রুততম সময়েই দেশের ই-কমার্স জায়েন্টে পরিণত হওয়া ইভ্যালি এবার তাদের সম্প্রসারণ ঘটালো ট্র্যাভেল খাতেও। বাংলাদেশে ট্র্যাভেল এজেন্সি জগতের মার্কেট লিডার ‘ফ্লাইট এক্সপার্ট’-কে অধিগ্রহণের মাধ্যমে নিয়ে নিয়েছে তারা। ফলে এখন থেকে স্বতন্ত্রভাবে ফ্লাইট এক্সপার্ট পরিচালনা করবে দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি।

ইভ্যালির চিফ মার্কেটিং অফিসার আরিফ আর হোসাইন ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফ্লাইট এক্সপার্ট এরই মধ্যে কার্যক্রম পরিচালনা করছে পুরো পৃথিবী জুড়ে। দেশে ঢাকা ও চট্টগ্রামের অফিসে অর্ধশতাধিক কর্মী রয়েছে প্রতিষ্ঠানটির। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে ৫ শতাধিক এয়ারলাইন্স এবং সাড়ে ৯ লাখ হোটেল-রিজোর্ট যুক্ত আছে তাদের সাথে। তৃতীয় পক্ষের নিরূপণে ফ্লাইট এক্সপার্ট-এর অর্থমূল্য দাঁড়িয়েছিল ৫ মিলিয়ন ডলারেরও বেশি।

ইভ্যালি পুরোপুরি অধিগ্রহণ করে নিলেও ফ্লাইট এক্সপার্ট-কে স্বতন্ত্রভাবে পরিচালনা করা হবে। ফ্লাইট এক্সপার্ট-এর পূর্বের পরিচালনা পরিষদের সবাই বর্তমান পরিষদে আছেন, সাথে জনবল নিয়োগের মাধ্যমে এর ব্যাপ্তিও আরো বাড়বে বলেই আশা করা যাচ্ছে।

উল্লেখ্য, ২০২০ সালে এশিয়া ওয়ান সাময়িকীর বাংলাদেশে দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠান হিসেবে সম্মাননা পায় ইভ্যালি। এছাড়াও ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাব কর্তৃক করোনাকালীন সময়ে অনবদ্য অবদানের জন্য ই-কমার্স মুভার্স অ্যাওয়ার্ড পায় তারা। ই-ক্যাব হতে দেশের সেরা ই-কমার্সের সম্মাননা পেয়েছে দেশীয় এ ই-কমার্স প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION