1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত এসআই ও এএসআই দের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন এসপি খাইরুল আলম

  • প্রকাশিত : সোমবার, ৩১ মে, ২০২১
  • ৫৮৪ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: কুষ্টিয়ায় পদোন্নতি প্রাপ্ত এসআই (নিঃ) ও এএসআই (নিঃ) পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন জেলা পুলিশ সুপার(এসপি)মোঃ খাইরুল আলম।

রবিবার (৩০ মে) বেলা ২ টায় কুষ্টিয়া জেলার শূন্য পদের বিপরীতে কেন্দ্রীয় মেধা তালিকার অন্তর্ভুক্ত ডিএমপি হতে তিনজন,এসবি, ঢাকা হতে একজন ও ময়মনসিংহ জেলা হতে একজনসহ মোট ৫ (পাঁচ) জন যোগদান করেন।

এএসআই (নিঃ) হতে এসআই (নিঃ) দুইজন এবং কনস্টেবল হতে এএসআই (নিঃ) পদে তিনজন পদোন্নতি প্রাপ্ত হয়। পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন মোঃ খাইরুল আলম,পুলিশ সুপার, কুষ্টিয়া।

পুলিশ সুপার সদ্য পদোন্নতি প্রাপ্ত অফিসারদেরকে মাননীয় আইজিপি মহোদয়ের পাঁচ নির্দেশনা যথাক্রমে দুর্নীতির মুক্ত,মাদকমুক্ত,পুলিশের নিষ্ঠুরতা বন্ধ করে আইনি সক্ষমতাকে কাজে লগানো, বিট পুলিশিং জোরদার করা এবং অফিসার ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। দেশের সার্বিক আইন শৃঙ্খলা ঠিক রাখতে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশ প্রদান করেন। জনগনের জন্য সর্বদা নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে। একজন পুলিশ সদস্যের ভাল কাজের উপর নির্ভর করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম।কর্তব্যকালীণ সময়ে এমন কোন কাজ করা যাবে না যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হয়।

এছাড়াও মাননীয় আইজিপি মহোদয়ের নিদের্শনায় গঠিত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কমিটির মাধ্যমে জনগনের দোরগোড়ায় পুলিশি সেবা পৌছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। এক্ষেত্রে দায়িত্ব পালনকালে শারীরিক শক্তি নয়, আইনি সক্ষমতাকে কাজে লাগাতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ), মোঃ ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) কুষ্টিয়া, মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর), কুষ্টিয়া এবং মোহাম্মদ আনিসুল ইসলাম(আরওআই),কুষ্টিয়া।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION