1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নির্বাচনে প্রার্থীরা সবাই সমান সুযোগ পাবে: বরিশালে সিইসি

  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৬৬৩ জন সংবাদটি পড়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা কোন দল বা কোন মতের তা বিবেচ্য বিষয় নয়; নির্বাচন কমিশনের কাজ হলো সবাইকে সমান সুযোগ দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা।

শনিবার (১২ জুন) দুপুরে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে বিভাগের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভায় প্রধান অতিথির বক্তৃতায় সিইসি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, এর আগে যেমন বরিশাল বিভাগের কর্মকর্তারা নির্বাচন সম্পন্নের ক্ষেত্রে ভূমিকা রেখেছেন, তিনি আশা করছেন এবারও তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। এজন্য তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিধিবহির্ভূত কোন কাজ না করার আহ্বান জানান।

প্রধান নির্বাচন কর্মকর্তা আরো বলেন, নির্বাচন হলো জনগণের গণতান্ত্রিক অধিকার। এখন বর্ষা মৌসূম শুরু হলেও পাশাপশি করোনার প্রার্দুভাবের মধ্যেই আমাদের পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচন করতে হচ্ছে।
নির্বাচনে যেন কোন ধরনের পক্ষপাতিত্ব কাজ না হয় সেদিকে সবাইকে সজাগ থেকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে বরিশাল সার্কিট হাউজ মিলনায়নতন সভা কক্ষে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত সভায় বিশেষ অতিথি ছিলেন- বিভাগীয় কমিশনার (অতিরিক্ত) সচিব মো. সাইফুল হাসান বাদল, পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান, ডিআইজি এস এম আক্তারুজ্জানসহ নির্বাচন কমিশনের যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান, বরিশাল অঞ্চল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ আলাউদ্দীন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION