1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

বরিশালে ইভ্যালির এমডির বিরুদ্ধে তিনটি মামলা

  • প্রকাশিত : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৪৯ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, বরিশাল: দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ‌্যা‌লির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের বিরু‌দ্ধে ব‌রিশা‌লে পৃথক তিন‌টি চেক প্রতারণা মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে। নিলয় শরীফ, সা‌দিকুর রহমান সুরুজ ও মো. ফেরদাউস নামের তিনজন ব্যক্তি বাদী হয়ে পৃথক তিনটি মামলা করেন।

গতকাল রোববার (২৮ নভেম্বর) ব‌রিশাল অতিরিক্ত চীফ মে‌ট্রোপ‌লিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক পৃথক তিন‌টি মামলা আম‌লে নি‌য়ে সমন জা‌রি ক‌রেন। বিষয়‌টি নিশ্চিত ক‌রে‌ছেন আদালতের বেঞ্চ সহকারী চার‌চিল ও বাদী প‌ক্ষের আইনজীবী মোস্তা‌ফিজুর রহমান।

মামলা এজাহার সূত্রে জানা গে‌ছে, বরিশালের বাসিন্দা নিলয় শরীফ মোটরসাই‌কেল ক্রয়ের জন‌্য ৩ লাখ ৫০ হাজার টাকা, সা‌দিকুর রহমান সুরুজ ২ লাখ ৭১ হাজার টাকা এবং মো. ফেরদাউস ১ লাখ ৭৪ হাজার টাকা ইভ‌্যা‌লির ব্যবস্থাপনা প‌রিচালক মোহাম্মদ রা‌সে‌লের কা‌ছে প্রদান ক‌রেন। এর বিপরীতে ইভ্যালি থেকে চেক প্রদান করা হ‌লেও চেক নি‌য়ে ব্যাংকে যাওয়া হ‌লে সেই চেক ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।

প‌রে পোস্ট অফিসের মাধ্যমে টাকা ফেরত চে‌য়ে লিগ্যাল নো‌টিশ পাঠানো হয়। পরপর তিনবার উকিল নোটিশের কোনও উত্তর না পাওয়ায় মামলা করা হলে বিচারক সমন জারির নির্দেশ দেন।

উল্লেখ্য, চলতি বছরের গত ১৬ সেপ্টেম্বর বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে ইভ্যালি এমডি রাসেলের বাসায় অভিযান চালায় র‌্যাব। অভিযান শেষে এ দম্পতিকে গ্রেফতার করা হয়। বর্তমানে তারা কারাগারে আছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION