1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন প্রফেসর রেজাউল হাসান

  • প্রকাশিত : বুধবার, ১ ডিসেম্বর, ২০২১
  • ৭৪৩ জন সংবাদটি পড়েছেন।

দেশ আলো: জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী কমিটি।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. মশিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ২০ (১) (ক) ধারা অনুযায়ী তাকে আগামী দুই বছরের জন্য সিনেট সদস্য মনোনীত করা হয়েছে। সিনেটের সদস্য মনোনীত হওয়ায় তাকে অভিনন্দন জানান প্রফেসর ড.মো. মশিউর রহমান।

এদিকে সিনেট সদস্য মনোনীত করায় অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ২ বছর মেয়াদে আমাকে সিনেট সদস্য মনোনয়ন দানের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সুযোগ্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.মো. মশিউর রহমান মহোদয় কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রয়াত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মকবুল হোসেন স্যারকে আজ পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি। আমি তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে সিনেট সদস্য মনোনীত হওয়ায় প্রফেসর আ ফ ম রেজাউল হাসান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজের সকল কর্মকর্তা বৃন্দ।

প্রসঙ্গত, ১৯৯৯ খ্রিষ্টাব্দে রাজনৈতিক ব্যাক্তিত্ব, সাবেক সংসদ সদস্য, সি আই পি, আওয়ামী লীগের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর হাত ধরে প্রতিষ্ঠিত হয় আজকের আলহাজ্ব মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ। কলেজটিতে দীর্ঘ ১৩ বছর যাবত সফল অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। ইতোপূর্বে তিনি একাধিকবার দেশ ও দেশের বাইরে থেকে বিভিন্ন সম্মাননা অর্জন করে কলেজের ভাবমূর্তি উজ্জল করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION