1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

চাঁদপুরায় ৩ সহোদরকে কুপিয়ে জখম।। দেশ আলো

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৫৫২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে জমিজমা বিরোধের জের ধরে একই পরিবারের ৩ সহোদরকে কুপিয়ে রক্তাক্ত করেছে প্রতিপক্ষরা। এসময় নগদ ৫৫ হাজার টাকা, ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করারও অভিযোগ উঠেছে। বুধবার (২৩ ফেব্রুয়ারী) সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা মৃত: সিরাজুল হাওলাদারের ছেলে শহিদুল হাওলাদার, সবুজ হাওলাদার ও নাঈম হাওলাদার। বর্তমানে তারা শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের সূত্রে জানা যায়, বুধবার সকালে ওই গ্রামের বাসিন্দা শহিদুল হাওলাদারের ৩ শতাংশ জমির ভিতরে জোরপূর্বক সীমানা দেয় একই গ্রামের বশির ও তার সহযোগীরা। পরে দুপুর ৩ টায় বশিরের নেতৃত্বে কবির, কালাম, বাদশা, মারুফ, জসিম, ঝুমুর ও শিখা সহ অজ্ঞাত আরও ১৫/২০ জনে শহিদুলের ঘরে প্রবেশ করে তার জমির মধ্যে সীমানা দিয়েছে বলে বশির হুমকি দেয়। এ সময় শহিদুল ও বশিরের মধ্য বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বশির ও অন্যান্যরা শহিদুল কে হত্যার উদ্দেশ্যে রামদা, চাপাতি ও টেটা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় ঘরে প্রবেশ করে তার ভাই সবুজ ও নাঈম কে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় নগদ অর্থ, ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট করে প্রতিপক্ষরা বলে অভিযোগ করেন তারা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION