1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

এয়ারপোর্টে সনাতন ধর্মের একই পরিবারের ৩ জন জখম।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১ মার্চ, ২০২২
  • ৬৯২ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি: বরিশাল নগরীর এয়ারপোর্ট থানাধীন শিবপাশা গ্রামে জমিজমা বিরোধের জের ধরে মুসলিম পরিবারের হামলায় হিন্দু ধর্মের একই পরিবারের ৩ জন আহত হয়েছে। আহতরা হলেন, বিমল দাস, তার স্ত্রী আলো রানী দাস ও ছেলে রবিন দাস।

আহতদের সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা বিমলের সাথে একই গ্রামের আলকাসের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে সোমবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় আলকাসের ছেলে সোহেল ইচ্ছে করে বিমলের ঘরে বল নিক্ষেপ করে। বিষয়টি বিমল জিজ্ঞাসা করে তার ঘরে চলে যায়। একপর্যায়ে আলকাস ক্ষিপ্ত হয়ে তার স্ত্রী পেয়ারা বেগম ও ছেলে সোহেল সহ অজ্ঞাত আরো ১০/১৫ জনে বিমলের ঘরে প্রবেশ করে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা ও চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে।

তার ডাকচিৎকার তার স্ত্রী আলো রানী ও ছেলে রবিন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

আহতদের মধ্যে বিমলের অবস্থা আশঙ্কাজনক। এদিকে ঘটনার পর সংবাদ পেয়ে এয়ারপোর্ট থানার এসআই নাজমুল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতরা জানায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION