1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশাল বিভাগীয় কমিটি ঘোষণা করল বিএডিসি শ্রমিক কর্মচারী লীগ।। দেশ আলো

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২
  • ৭৪৮ জন সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিক কর্মচারি লীগের দ্বি-বার্ষিক সন্মেলনের মাধ্যমে কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম বিশেষ সভার মাধ্যমে আগামী দুই বছরের জন্য বরিশাল বিভাগকে দুইটি ভাগে বিভক্ত করে ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ও বরিশালকে নিয়ে একটি সাংগঠনিক জেলা কমিটি ও পটুয়াখালি-বরগুনাকে নিয়ে একটি সাংগঠনিক জেলা কমিটির ঘোষণা করেন।

শনিবার (১২ মার্চ) অনুষ্ঠিত সম্মেলনে হাফিজুর রহমান তুহিনকে সভাপতি ও মোঃ ফরহাদ হোসেন অনিককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট বৃহত্তর বরিশাল (বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও ভোলা) জেলা কমিটি ঘোষণা করা হয়।

এছাড়া নবগঠিত কমিটিতে কার্যকরী সভাপতি হিসেবে রয়েছেন এস এম. রুবেল। সহ সভাপতি পদে আছেন: জহিরুল ইসলাম, মোঃ খলিলুর রহমান, সাইদুর রহমান।

যুগ্ম সম্পাদক পদে আছেন: মোঃ নাহিদ হোসেন, মোঃ মনিরুজ্জামান তালুকদার (রনি), মোঃ শাহিন হাওলাদার।

এছাড়া বৃহত্তর বরিশাল জেলা কমিটিতে সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন পলাশ চন্দ্র বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক মাসুম বিল্লাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান হোসেন, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক আল জুনায়েত আদেল, সাংস্কৃতিক সম্পাদক প্রশান্ত বৈরাগী, সমাজকল্যান সম্পাদক মোঃ মজিবুর রহমান। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন: আঃ জলিল, মেহেদি হাসান, মোসাঃ খাদিজা আক্তার কনা ও ফোরকান হোসেন খান।

বিএডিসি কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম আগামী দুই বছরের জন্য নবগঠিত বৃহত্তর বরিশাল জেলা কমিটির অনুমোদন দেন। নবগঠিত কমিটি শ্রমিক-কর্মচারিদের ন্যায্য দাবী-দাওয়া ও অধিকার আদায়ের লক্ষে যথাযথভাবে ভূমিকা নিবেন।

প্রসঙ্গত, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) শ্রমিকলীগ জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত একটি সংগঠন। যার রেজিস্ট্রেশন নম্বর ১৯০৩ (সিবিএ)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION