1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

জাতির পিতা ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এমপি শাওন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২
  • ৫১৮ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান। লালমোহন ভোলা প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাঙালির যত অর্জন, সকল অর্জনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাঁর জন্ম না হলে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি হতো না। তিনি ছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, জাতির পিতার সারাজীবনের ত্যাগ তিতিক্ষা ও দৃঢ়তার জন্যই আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানচিত্র, সংবিধান ও লাল সবুজের জাতীয় পতাকা। জাতির পিতার আদর্শ দেশের তরুণ প্রজন্মের জন্য পথপ্রদর্শক। তাঁর অবর্তমানে অসমাপ্ত স্বপ্নগুলো পূরণে নিরলসভাবে কাজ কাজ করে যাচ্ছেন তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, লালমোহন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশে অংশগ্রহণ ও ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মেলা পরিদর্শন, শিক্ষার্থীদের চিত্রাঙ্কন পরিদর্শন ও স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক বিতরণ করেন সাংসদ নুরন্নবী চোধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) জহুরুল ইসলাম হাওলাদার, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি আবদুল মালেক, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুর রহমান মুরাদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ মোঃ রুহুল আমিনসহ রাজনৈতিক সামজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION