1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

হিজলায় শিক্ষকের বেত্রাঘাতে ছাত্র আহত।। দেশ আলো

  • প্রকাশিত : রবিবার, ২০ মার্চ, ২০২২
  • ৪৬৭ জন সংবাদটি পড়েছেন।

বরিশাল প্রতিনিধি: প্রাইভেট না পড়ায় বরিশালের হিজলা উপজেলার বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রকে বেত্রাঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে ঐ স্কুলের শিক্ষকের বিরুদ্ধে। আহত ওই ছাত্রের নাম জিসান চৌধুরী। সে ওই গ্রামের বাসিন্দা জাকির হোসেন চৌধুরীর ছেলে ও হিজলা বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।

আহতের মামা সারবিন জানায়, ওই স্কুলের শিক্ষক নাঈমের কাছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রাইভেট পড়ে আসছে জিসান। গত কয়েকদিন আগে নাঈমের কাছে সব বিষয় পড়ার জন্য জিসান কে প্রস্তাব দেয়। এতে সে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে গত ১৬ মার্চ দুপুর ১২ টায় জিসানকে ক্লাসে বসে বেত্রাঘাত করে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করে।

এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষক নাঈমের কাছে জানতে চাইলে তিনি জানান, ক্লাসের অন্য শিক্ষক মেরেছে কিন্তু আমার উপর অভিযোগ চাপিয়েছে। বিষয়টি আমার স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীমাংসা করে দিবেন। তিনি তার বিরুদ্ধে প্রতিবেদনটি না করার জন্য অনুরোধ করেন।

শুধু জিসানকে নয় এর আগে অনেক শিক্ষার্থীকে মারধর করার অভিযোগ আছে এই শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন ঐ শিক্ষক। এ ব্যাপারে ওই স্কুলের প্রধান শিক্ষকের মুঠোফোনে ফোন করলে ফোন রিসিভ করেনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION