1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

বরিশালে সাংবাদিক নোমানির ওপর হামলা, মেডিকেল সাংবাদিক পরিষদের নিন্দা

  • প্রকাশিত : শনিবার, ৪ জুন, ২০২২
  • ৮৮১ জন সংবাদটি পড়েছেন।

নিউজ ডেস্ক: দৈনিক শাহনামার প্রধান বার্তা সম্পাদক ও মেট্রোপলিটন প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মামুনুর রশীদ নোমানীর উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (৩ জুন) বিকেল চারটার দিকে ঝালকাঠীর রাজাপুরের চল্লিশকাহানিয়া শাহরুমীর বাজারে এ হামলার শিকার হন নোমানী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল বিভাগীয় মেডিকেল সাংবাদিক পরিষদের নেতৃবৃন্দ।

গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কার্যকরী সদস্য এবং বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সদস্য বিপ্লব আহমেদ ও সংগঠনের সভাপতি শিকদার মাহাবুব উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাশাপাশি ঘটনাটি সুষ্ঠু তদন্ত করে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবি করেন।

এদিকে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও কঠোর বিচারের দাবি জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব নেতৃবৃন্দ, বরিশাল অনলাইন সাংবাদিক ইউনিয়ন, অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশন, দৈনিক শাহনামা পত্রিকা কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION