1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমান ও আনোয়ার ইব্রাহিম দ্বিপক্ষীয় বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলন বরগুনায় এলজিইডি কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন

সিলেট শহরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে

  • প্রকাশিত : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৮৫৮ জন সংবাদটি পড়েছেন।

সিলেট শহরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। পাহাড়ি ঢল আর প্রবল বৃষ্টিতে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ১টার মধ্যে নতুন করে নগরের অন্তত ২৫টি এলাকা প্লাবিত হয়েছে। নগরের বাসিন্দারা যে যেদিকে পারছেন, নিরাপদ আশ্রয়ের জন্য ছুটছেন।

টানা বৃষ্টিতে সিলেট এম এ জি ওসমানী হাসপাতাল এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়। শনিবার দুপুরে হাসপাতালের নিচতলার ওয়ার্ডগুলোতে পানি ঢুকেছে

শনিবার সকালে সিলেট নগরের প্রায় ২০টি এলাকা ঘুরে দেখা যায়, প্রায় সব কটি এলাকা এবং সড়কে উঠেছে পানি। এর মধ্যে শাহজালাল উপশহর, সোবহানীঘাট, মেন্দিবাগ, নাইওরপুল, মিরাবাজার, টিলাগড়, শেখঘাট, তালতলা, মাছুদীঘির পাড়, জামতলা, মির্জাজাঙ্গাল, বন্দরবাজার, জিন্দাবাজার, দাড়িয়াপাড়া এলাকার সড়কে এবং বাসাবাড়িতে পানি উঠেছে।

এর মধ্যে সড়কে পানির স্রোত বেশি থাকায় নাইওরপুল থেকে সোবহানীঘাটের সড়ক বন্ধ রাখা হয়েছে। বন্যার পানি জলাবদ্ধ হয়ে থাকায় সড়কে বেশ কয়েকটি যানবাহন অকেজো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকার বাসিন্দা জামিল আহমেদ। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় পানি ভেঙে রিকশায় করে বাড়ি থেকে বের হন তিনি। উপশহর মোড় এলাকায় কথা হয় তাঁর সঙ্গে। বন্যার মধ্যে বের হওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘পানির মধ্যে তিন দিন ছিলাম। এখন বাধ্য হয়ে বাসা ছেড়ে চলে যাচ্ছি। বাসায় আর থাকার মতো অবস্থা নেই। আপাতত এক বন্ধুর বাসায় উঠব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION