1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরগুনায় স্বামী- স্ত্রী সহ ৪ জনকে কুপিয়ে জখম

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ জানুয়ারী, ২০২৩
  • ৫০০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টারঃ বরগুনায় জমি বিরোধের জের ধরে স্বামী স্ত্রী সহ পরিবারের চারজনকে হত্যার চেষ্টায় কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।

গত ১৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে বরগুলা জেলার সদর ৯ নং বালিয়াতলির মাইঠা গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার এবং আব্দুর রাজ্জাকের স্ত্রী বুলবুলি বেগম, ছেলে বশির হাওলাদার ও পুত্রবধূ জরিনা বেগম।

এদের মধ্যে গুরুতর আব্দুর রাজ্জাক ও জরিনা বেগমকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অন্যান্যরা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতদের স্বজন খলিলুর রহমান অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আব্দুর রাজ্জাক ও তার পরিবারদের সাথে প্রতিবেশী সুলতান ও তার পরিবারদের পূর্ব শত্রুতা চলে আসছে। আব্দুর রাজ্জাকের জমি জোরপূর্বক জবরদখল করার চেষ্টা চালায় সুলতান ও তার পরিবারের সহযোগীরা। বিরোধপূর্ণ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। প্রায় সময় আব্দুর রাজ্জাক ও তার পরিবারকে বিভিন্ন ভয়-ভীতি সহ খুন জখমের হুমকি দেয় প্রতিপক্ষ সুলতান ও তার ছেলে মজনু, হাদিস, সবুজ সহ অন্যান্য সহযোগীরা।

ঘটনার দিন গত ১৯ জানুয়ারি সকালে বিরোধ পুর্ন জমিতে সুলতান ও তার সহযোগীরা লাঠিয়াল বাহিনী নিয়ে ধান কাটতে আসে। সংবাদ পেয়ে আব্দুর রাজ্জাক ও তার পরিবার থানা প্রশাসনকে জানায়।

প্রশাসনকে জানানোর জের ধরে, সুলতান ও তার ছেলে মজনু, হাদীস, সবুজ এবং তাদের সহযোগী স্বপন, আব্দুর রহমান, সেলিম, ফরিদ, কাকুলী আখতার, কোহিনুর বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন পরিকল্পিতভাবে আব্দুর রাজ্জাককে হত্যার চেষ্টায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় আব্দুর রাজ্জাকের স্ত্রী বুলবুলি, ছেলে বশির ও পুত্রবধু জরিনা বেগম বাঁচাতে আসলে তাদেরকেও কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন মজনু সহ অন্যান্য সহযোগীরা।
স্থানীয় ও থানা পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আব্দুর রাজ্জাক ও বুলবুলির অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
হামলাকারীদের বিরুদ্ধে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আহতদের পরিবার। এ ঘটনায় আহত বশির বাদী হয়ে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION