1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

নলছিটিতে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ

  • প্রকাশিত : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫৬৫ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার করম পাশা গ্রামে জমি দখলের জের ধরে এক যুবককে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টায় গরম পাশা সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতের নাম সুমন সরদার। সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ সরদারের ছেলে। আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের সুমনের এক খন্ড পৈত্রিক সম্পত্তি দীর্ঘদিন ধরে একই গ্রামের আনসার ও তার পরিবারের লোকজন দখলের পায়তারা করে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন সকালে আনসার ও তার লোকজন মিলে সুমন ও তার পরিবারকে উৎখাতের চেষ্টায় তার লাগানো সবজি কেটে নষ্ট করে। এ সময় সুমন বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে আনসার,এনসার, আউয়াল, আমির,শফিকুল ও রিপন সহ কয়েকজন সন্ত্রাসী পরিকল্পিতভাবে সুমনকে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে যায় এবং তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION