1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

সাহেবের হাটে বৃদ্ধাকে পিটিয়ে জখম, থানায় সাধারণ ডায়েরি!

  • প্রকাশিত : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৬৩৯ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। জমি দখলের জের ধরে বরিশাল সদর উপজেলার পতাং গ্রামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতের জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। সোমবার (১৩ মার্চ ) সকাল ৭ টায় বন্দর থানাধীন পতাং ৭ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে।

আহত ও জিডি সূত্রে জানা যায়, ওই গ্রামের নাজমা বেগমের ভোগ দখলীয় সম্পত্তি দীর্ঘদিন ধরে জোরপূর্বক দখলের পাঁয়তারা করে আসছে স্থানীয় ভূমি দস্যু আতহার আলী খান ও তার পরিবারের লোকজন। তারই ধারাবাহিকতায় ঘটনার দিন সকালে তার ভোগ দখলীয় সম্পত্তিতে ঘর উত্তোলন করার জন্য লোকজন নিয়ে কাজ শুরু করে। এ সময় আতাহার ও তার পুত্রবধূ পপি বেগম ঘর উত্তোলনে বাধা প্রদান করে। পরে সে তাদের কাছে ঘর উত্তোলনে বাধা প্রদান করার কারণ জানতে চায়।একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আতাহার ও পপি নাজমা কে পরিকল্পিতভাবে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। শুধু তাই নয় তার উপর হামলা করে ক্ষান্ত হয়নি প্রতিপক্ষরা। তারা তাকে ও তার পরিবারকে জীবন নাশের হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনায় নাজমা ও তার পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে বন্দর থানায় একটি সাধারন ডায়েরী করে। যার ডায়েরি নং ৫৪২।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION