1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মায়ের হত‍্যা মামলায় স্বাক্ষী হওয়ায় ৩ সহোদরকে পিটিয়েছে আসামীরা!

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৪৯০ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার আমতলী উপজেলার টেপুরা গ্রামে মায়ের হত্যা মামলায় ছেলে বাদী হওয়ায় ৩ সহোদরকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে আসামিরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় টেপুরা গ্রামের হাওলাদার বাড়ির উত্তর পাশে তরমুজ খেতে এ হামলার অভিযোগ পাওয়া গেছে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন হাওলাদারের ছেলে খবির হাওলাদার ভাই জসিম হাওলাদার ও চাচাতো ভাই শহিদুল হাওলাদার। বর্তমানে তারা শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত শহিদুল জানান, গত ৭ মাস আগে তার মা শাবানু বেগমকে হত্যা করে একই গ্রামের নুরু হাওলাদার,বাদল খলিফা, সোহেল হাওলাদার,আলামিন, আখি তারা ও দালাল দুলাল মৃধা সহ কয়েকজন। তারই সূত্র ধরে ঘটনার দিন বিকেলে নুরু হাওলাদার তার মহিষের পাল দিয়ে জোরপূর্বক খবিরের তরমুজ ক্ষেত নষ্ট করে। এ সময় খবির জিজ্ঞাসাবাদ করতে গেলে ক্ষিপ্ত হয়ে নুরু হাওলাদার, বাদল খলিফা, সোহেল হাওলাদার, আলামিন হাওলাদার ও তার মেয়ে আখি তারা সহ কয়েকজন খবিরকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে তার ভাই শহিদুল ও জসিম হাওলাদার ঘটনাস্হলে গেলে তাদেরকেও পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে খবির ও শহিদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন, ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। জানা যায় প্রতিপক্ষ দুলাল হলুদিয়া ইউনিয়নের বাসিন্দা।কিন্তু সে টেপুরা গ্রামে গিয়ে তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এবং সে এলাকায় জমি দালালি সহ বিভিন্ন রকমের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। প্রতিপক্ষদের অত্যাচারে আহত ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION