1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ভোলার গ্যাসকে কেন্দ্র করে দিনবদলের স্বপ্ন

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৫২৯ জন সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক: ভোলার গ্যাস নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা বাড়ছে। দেখা দিয়েছে ব্যাপক উন্নয়ন ও সম্মৃদ্ধির সম্ভাবনা। ভোলাবাসী চায় জেলাতেই শিল্পকারখানা নির্মাণ করা হোক। মানুষের ঘরে ঘরে পৌঁছে যাক গ্যাস। এ দাবিতে আন্দোলন করছে স্থানীয়রা।

ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় নর্থ-২ নামের গ্যাস কুপে পরীক্ষামূলকভাবে আগুন জ্বালানো হয়েছে। ভোলাবাসী বলছে এখানে গ্যাস ও বিদ্যুতের কোন ঘাটতি নেই।

এই সুযোগ কাজে লাগালে জেলার অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে মনে করেন সচেতনরা।

অন্যদিকে, জেলার গ্যাস গৃহস্থালী কাজে ব্যবহারের দাবিতে নানা কর্মসূচি পালন করছে ভোলায় ঘরে ঘরে গ্যাস চাই আন্দোলন কমিটি।নর্থ-২ কূপে মাটির সাড়ে ৩ হাজার ফুট তলদেশে ৫ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে প্রতিদিন ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব।

সেই সাথে পরীক্ষা-নিরীক্ষার পর সেখানে আরও কূপ খননের পরিকল্পনার কথা জানিয়েছেন বাপেক্স কর্মকর্তা। ভোলায় অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচনের আশা উপজেলা নির্বাহী কর্মকর্তার।

১৯৯৪-৯৫ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে প্রথম শাহবাজপুর গ্যাস আবিস্কার হয়। পর্যায়ক্রমে সেখানে ৫ টিসহ জেলার আরও ৪ টি পয়েন্টে মোট ৮ টি কুপ খনন করে বাপেক্স। এখন পর্যন্ত জেলায় মোট গ্যাস মজুদের পরিমান ১.৫ টিসিএফ ঘনফুট।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION