1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

মকবুল হোসেন কলেজের বিবিএ বিভাগের বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ৭২৫ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: উৎসবমুখর ও আনন্দঘন  পরিবেশে রাজধানীর অন্যতম আলহাজ্ব মকবুল হোসেন কলেজের বিবিএ প্রফেশনাল বিভাগের বার্ষিক বনভোজন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। বিবিএ বিভাগের আয়োজনে গাজীপুর গুল বাগিচা পিকনিক স্পটে বাৎসরিক বনভোজন অনুষ্ঠিত হয়।

বুধবার (২২ ফেব্রুয়ারী) সকালে কলেজ প্রাঙ্গন থেকে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে বিবিএ বিভাগের শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু হয়। পরে গাজীপুর গুল বাগিচা পিকনিক স্পটে শিক্ষার্থীরা মেতে ওঠে বর্ণিল সব আয়োজনে। এক আনন্দঘন আড্ডামুখর পরিবেশ তৈরি হয় পুরো পার্কজুড়ে।

বিবিএ প্রফেশনাল বিভাগের প্রধান সানজিদা সাঈদ বর্ষা এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান। আরও উপস্থিতি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ।

অতিথিরা আনন্দঘন আয়োজনের জন্য উদযাপন কমিটিকে বিশেষ ধন্যবাদ জানান। বক্তারা শিক্ষার্থীদের মাঝে আলহাজ্ব মকবুল হোসেন কলেজের গৌরবোজ্জ্বল ভূমিকার কথা তুলে ধরেন। ভবিষ্যতেও কলেজটির শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নানা ভাবে অবদান রাখবে বলে আশাবাদ ব্যাক্ত করেন তাঁরা।

বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান কৌতুক, গান, নাচ ও অভিনয়ের মধ্যে সারাদিন কেটেছে শিক্ষার্থীদের। ভোজন শেষে রাফেল ড্র’র মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বই উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান মোঃ নজরুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের প্রধান মোঃ আজিজুল ইসলাম, মার্কেটিং বিভাগের প্রধান শরিফুল ইসলাম, উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের প্রভাষক মোঃ আশরাফুল ইসলাম, ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক জুয়েল রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION