1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা সেতুটি দ্রুত নির্মানের দাবি এলাকাবাসীর বরিশাল মহানগর ক্লাব ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ অনুষ্ঠিত

তুচ্ছ ঘটনার জেরে প্রতিক্ষের কামড়ে শিশু হাফেজা সহ ৩ জন হাসপাতালে

  • প্রকাশিত : বুধবার, ১৫ মার্চ, ২০২৩
  • ৫০২ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। তুচ্ছ ঘটনার জের ধরে কাউনিয়ার চরবাড়িয়া গ্রামে শিশু হাফেজা সহ ৩ জনকে কামড়ে ও হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (১১ এপ্রিল) সকাল ৮ টায় চরবাড়িয়া গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই গ্রামের বাসিন্দা শামসুল হক, স্ত্রী জয়নব ও মেয়ে শিশু হাফেজা সুমি। আহতদের মধ্যে জয়নব শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি এবং শামসুল ও সুমি প্রাথমিক চিকিৎসাধীন।

আহত জয়নবের স্বামী শামসুল অভিযোগ করে জানান, ঘটনার দিন মঙ্গলবার সকালে জয়নব তার ছাগল নিজের ঘরে বেঁধে রেখে পার্শ্ববর্তী বাড়িতে তালিমে যায়। এ সময় একই গ্রামের খলিল মুন্সির সবজি খেতে রাশিদার ছাগল ঢুকে সবজি নষ্ট করে। পরে তার ছাগল খলিল খড়ে নিয়ে যায়। রাশিদা ৩ হাজার টাকার বিনিময়ে খলিলের কাছ থেকে ছাগল ছাড়িয়ে আনে। এ ঘটনার পর জয়নব তালিম শেষে বাড়িতে আসলে রাশিদার ছাগল খলিলের খেতে ঢুকেছে বলে মিথ্যা অপবাদ দিয়ে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। কিন্তু জয়নব তালিমে যাওয়ার আগে ছাগল বেঁধে রেখে গিয়েছে বলে তাকে বারবার জানায়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জয়নব কে রাশিদা,পুত্রবধু জেসমিন, ও ছেলে রাসেল সহ কয়েকজন তার ডান হাত কামড়ে দেয়। পরে তাকে হত্যার উদ্দেশ্যে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকার শুনে তার স্বামী শামসুল ও মেয়ে সুমি ঘটনাস্থলে গেলে তাদেরকেও লাঠিপেটা করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। প্রতিপক্ষরা এর আগেও একাধিকবার তাদের উপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করে বলেন। তাদের অত্যাচারে চরবাড়িয়া বাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। অসহায় শামসুল ও তার পরিবার প্রধানমন্ত্রীর কাছে সাহায্যের দাবি জানিয়েছেন।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION