1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

ঢাকা নিউ সুপার মার্কেটে আগুন

  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ৫৩৮ জন সংবাদটি পড়েছেন।
নিউ সুপার মার্কেটে আগুন
নিউ সুপার মার্কেটে আগুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। দুই ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আজ শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে পাঁচটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় আরও ৫টি ইউনিট যোগ দেয়। এখন ২৮টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন দেশ আলোকে এসব তথ্য জানান।

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাঁদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের দায়িত্বরত কর্মকর্তা এরশাদ হোসেন দেশ আলোকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করলেও তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION