1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন

  • প্রকাশিত : রবিবার, ২৩ এপ্রিল, ২০২৩
  • ৭১২ জন সংবাদটি পড়েছেন।
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন
উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন

অপু হাসান। লালমোহন (ভোলা) প্রতিনিধি:

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বর্তমান সরকারের আমলে শুধু শহরে নয়, গ্রামাঞ্চাল এবং বিচ্ছিন্ন চরাঞ্চালও উন্নয়নের ছোঁয়া থেকে বাদ পড়েনি। শেখ হাসিনা সরকারে আছে বলেই দেশ ও জাতির এত উন্নয়ন সম্ভব হয়েছে। জনগণের কল্যানে বিশ্বে অনুকরনীয় সফল রাষ্ট্র নায়কের নাম হচ্ছে শেখ হাসিনা। উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনা সরকারকে আবারো ক্ষমতায় আনতে নৌকা মার্কাকে ভোট দেয়ার জন্য বলেন তিনি।

বৃহস্পতিবার সকালে লালমোহন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা যুব মহিলালীগ ও পৌর যুব মহিলালীগের সার্বিক তত্বাবধানে হতদরিদ্রদের মধ্যে ঈদ উপহার শাড়ী বিতরণ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

এমপি শাওন আরো বলেন, প্রতি বছরের ন্যায় এ বছরও নিজ এলাকায় সকলের সাথে ঈদ উপয়াপন করার জন্য আসছি। সুখে দু:খে সবসময় নিজ এলাকার লালমোহন-তজুমদ্দিনের মানুষের সাথে ছিলাম আছি এবং থাকবো।

উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ছাবিনা ইয়াছমিনের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপতি সরকারের সঞ্চলনায় এসময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন এমপি শাওনের সহধর্মিণী ফারজানা চৌধুরী রত্না, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি দিদারুল ইসলাম অরুন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্মআহবায়ক আনম শাহজামাল দুলাল, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপনসহ আরো অনেকে।উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য শেখ হাসিনার বিকল্প নেই- এমপি শাওন

আলোচনা সভা শেষে নয়শত হতদরিদ্র নারীকে ঈদ উপহার হিসেবে শাড়ী বিতরণ করেন এমপি শাওন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION