1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

বরিশালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কৃষক দলের নেতার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৪৯৬ জন সংবাদটি পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: দুই মোটরসাইকেলের সংঘর্ষে বরিশাল মহানগর কৃষক দলের আহ্বায়ক জিয়াউল আহসান শামীম (৫১) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামীম নগরের ৩০ নম্বর ওয়ার্ডের চৌমাথা এলাকার মৃত আবুল কাশেম ব্যাপারীর ছেলে। তিনি দুই সন্তানের জনক। সড়ক দুর্ঘটনায় কৃষক দলের আহ্বায়কের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বরিশাল বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন।

ঘটনার প্রত্যক্ষদর্শী ইমাম হোসেন জানান, শামীম মোটরসাইকেলে বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন। তিনি সড়কের বাঁ পাশে ছিলেন। বিপরীত দিক থেকে আসা আরেকটি দ্রুতগামী মোটরসাইকেল রং সাইডে এসে পড়লে শামীমের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়।

এতে মোটরসাইকেলের দুজনই আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরে শামীম মারা যান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION