1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

গৌরনদীতে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের হামলায় গৃহবধূ হাসপাতালে

  • প্রকাশিত : বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩
  • ৪৪৬ জন সংবাদটি পড়েছেন।

স্টাফ রিপোর্টার।। বরিশালের গৌরনদী উপজেলার কাণ্ড পাশা গ্রামে যৌতুকের টাকা না দেয়ায় এক গৃহবধূর উপর অমানবিক নির্যাতন চালিয়েছে পাষণ্ড স্বামী ও তার পরিবারের লোকজন। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২ টায় কান্ড পাশার কাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতের নাম সুইটি মৃধা। সে ওই গ্রামের বাসিন্দা কামাল কাজীর স্ত্রী। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহতের ভাই মনির মৃধা জানান, তার বোন সুইটি মৃধার সাথে একই গ্রামের কামাল কাজীর ২০১৭ সালে প্রেমের সম্পর্কে দুই পরিবারের অসম্মতিক্রমে বিয়ে হয়। বিয়ের দুই বছর পর তাদের কোলজুড়ে আসে একটি ফুটফুটে পুত্র সন্তান। এরপর থেকেই শুরু হয় সুইটির কাছে কামাল ও তার পরিবারের একের পর এক যৌতুকের দাবি। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার দুপুরে কামাল কাজী, বড় ভাই বাদশা কাজী ও মা হেলেনুর বেগম সহ কয়েকজন তার পিত্রালয় থেকে যৌতুকের এক লক্ষ টাকা আনতে বলে। এতে সে অপারগতা স্বীকার করলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তারা সুইটিকে হত্যার চেষ্টায় গলা টিপে ধরে। পরে তাকে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION