1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

শেখ হাসিনার সরকার শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন- এমপি শাওন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ৪৯২ জন সংবাদটি পড়েছেন।

অপু হাসান, লালমোহন (ভোলা) প্রতিনিধি:

‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ প্রতিপাদ্যে ভোলার লালমোহনে মহান মে দিবস পালিত হয়েছে। জাতীয় শ্রমিকলীগ লালমোহন উপজেলা ও পৌর শাখার উদ্যোগে দিবসটি উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকালে র‌্যালী শেষে লালমোহন চৌরাস্তার মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা শ্রমিকলীগের সভাপতি জাকির হোসেন পাঞ্চায়েতের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পহেলা মে বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালে এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা ৮ ঘন্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। তখন শ্রমিকদের ছিল না কোনো ন্যায্য মজুরির নিশ্চয়তা, ছিল না কাজের নির্দিষ্ট সময়সীমা। মালিকেরা তাদের খেয়ালখুশি মতো শ্রমিকদের দৈনিক ১২ থেকে ১৬ ঘন্টা পর্যন্ত খাটাতেন। ন্যায্য মজুরি ৮ঘন্টা কর্মদিবস ও অন্যান্য দাবি আদায়ের লক্ষ্যে শ্রমিকেরা ব্যাপক ধর্মঘট পালন করেছিলেন। তখন শ্রমিকদের ন্যায্য আন্দোলনের বিরুদ্ধে পুলিশর গুলিতে শ্রমিকেরা নিহত হন। ওইদিন তাদের আতœদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণির অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আতœত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে।

এমপি শাওন আরো বলেন, বর্তমান সরকারের আমলে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাচ্ছে। শ্রমিকদের সকল সুযোগ সুবিধার জন্য বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। শ্রমিকদের ন্যায্য দাবী আদায়ের জন্য কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, জেলা পরিষদ সদস্য আনোয়ারুল ইসলাম রিপন, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, যুগ্ম আহবায়ক মনজু তালুকদার, আনম শাহজামাল দুলাল, খালেক সওদাগর, পৌরসভা শ্রমিকলীগের সভাপতি এনামুল হক রিংকু, সাধারণ সম্পাদক ভুট্রো প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION