1. mznrs@yahoo.com : MIZANUR RAHMAN : MIZANUR RAHMAN
  2. jmitsolutionbd@gmail.com : jmmasud :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
২২ বছরেই ২৪৫ কোটি টাকার মালিক: হলিউড তারকা মিলি ববি ব্রাউনের উত্থানের গল্প বরগুনার সংরক্ষিত মহিলা আসনে মীরা খানকে দেখতে চায় এলাকাবাসী তালতলীতে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ৮০ কেন্দ্রে টিকা নেবেন হজযাত্রীরা, এসএমএসে জানানো হবে তারিখ অতিরিক্ত কাজের চাপে বিরতিতে কেয়া পায়েল তারেক রহমানের গাড়িতে ‘রহস্যময়’ কাগজ সাঁটানোর ঘটনায় তদন্ত চলছে, শনাক্ত হয়নি মোটরসাইকেল আরোহী তালতলী ইকোপার্ক সংলগ্ন সোনাকাটা বন্ধ থাকা সেতুটির নির্মাণ কাজ শুরু আওয়ামী লীগ ভারতে বসে এখনো ষড়যন্ত্র করছে: মেজর (অব.) হাফিজ উদ্দিন নেতৃত্বহীন বরগুনা বিএনপি: কর্নেল হারুনের হাত ধরেপরিবর্তনের আশা কুড়িগ্রাম নদে ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুটে ছিল মোবাইল নম্বর

আলহাজ্ব মকবুল হোসেন কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত।। দেশ আলো

  • প্রকাশিত : সোমবার, ৮ মে, ২০২৩
  • ৬৫৪ জন সংবাদটি পড়েছেন।

আব্দুল্লাহ আল হাসিব, ঢাকা: রাজধানীর স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজে ক্লাসে উপস্থিতি, ভালো ফলাফল ও ক্যারিয়ার বিষয়ক শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মে) সকল শিক্ষার্থীদের অংশগ্রহণে কলেজ অডিটোরিয়ামে মতবিনিময় সভা হয়।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ট্রুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রধান সৈয়দ মোহাম্মদ ইউসুফ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য প্রফেসর আ ফ ম রেজাউল হাসান। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্য তিনি বলেন, প্রত্যেকের জীবনে লক্ষ্য থাকা জরুরী। লক্ষ্য না থাকলে তুমি সঠিক গন্তব্য পৌঁছাতে পারবে না। তাই তোমাকেই তোমার জীবনের গন্তব্য নির্ধারন করতে হবে। তবেই জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে।

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না উল্লেখ করে তিনি বলেন, সময় ও স্রোত সর্বদা বহমান। তুমি চাইলেও সময়কে আটকাতে পারবে না। তোমার জীবন থেকে যে সময়টা চলে গেছে সেটা আর কখনো ফিরে আসবে না। সুতরাং জীবনে সফল হতে হলে প্রতিটি দিন, প্রতিটি মুহুর্ত সুন্দরভাবে কাজে লাগাতে হবে। ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ বৃদ্ধিতে সহশিক্ষা কার্যক্রমগুলোর প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

প্রফেসর রেজাউল হাসান বলেন, তোমাদেরকে নিয়ে তোমাদের জন্যই আজকের এই মতবিনিময় সভার আয়োজন। আমার কথাগুলো যদি একটি শিক্ষার্থীর মনেও রেখাপাত করে থাকে, যদি তার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্যকে জাগ্রত করে তবেই আমার আজকের সভার স্বার্থকতা। তোমাদের যেকোনো সহযোগিতায় আমরা তোমাদের পাশে আছি।

এসময় শিক্ষার্থীদের মুখে সরাসরি বিভিন্ন সুবিধা অসুবিধার কথা শুনেন কলেজের অধ্যক্ষ রেজাউল হাসান। পরে শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবী তুলে ধরলে তিনি পূরনের আশ্বাস দেন।

মতবিনিময় সভায় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2020
Design Developed By : JM IT SOLUTION